আজ
|| ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ || ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ || ২৯শে শাওয়াল, ১৪৪৭ হিজরি
ময়মনসিংহে তাজমহল মোড় এলাকায় অবৈধ হকার্স মার্কেট উচ্ছেদ
প্রকাশের তারিখঃ ১৭ আগস্ট, ২০২৫
মো. আব্দুল মান্নান :
ময়মনসিংহে তাজমহল মোড় এলাকায় অবৈধ নিউ হকার্স মার্কেট উচ্ছেদ করা হয়েছে। আজ রবিবার (১৭ আগস্ট) বেলা ১২টা হতে বিকাল ৫টা পর্যন্ত অবৈধ হকার্স মার্কেট উচ্ছেদে টাস্কফোর্স অভিযান পরিচালনা করা হয়।

ময়মনসিংহ জেলা প্রশাসকের দিক নির্দেশনায় অভিযানে জেলা প্রশাসকের কার্যালয়ের ২ জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, ময়মনসিংহ সিটি করপোরেশনের ১ জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, সেনাবাহিনী, র্যাব, পুলিশ, আনসার, সিটি করপোরেশনের স্টাফ ও শ্রমিকসহ প্রায় দেড়শ জন সদস্য অংশ নেন।
উচ্ছেদ কার্যক্রম শেষে নতুন করে যাতে ওই এলাকায় পুনরায় হকার বসতে না পারে সেই লক্ষ্যে তাজমহল মোড়, গাঙ্গিনারপাড় মোড় ও মেছুয়া বাজার মোড় সংলগ্ন এলাকায় আনসার সদস্য মোতায়েন করা হয়েছে।
Copyright © 2026 দৈনিক বাংলাদেশ নিউজ. All rights reserved.