• মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ০৯:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
ময়মনসিংহে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে বিভাগীয় ইমাম সম্মেলন জাতীয় ইমাম সমিতি ফুলপুর উপজেলা ও পৌর শাখার উদ্যোগে শীতবস্ত্র বিতরণ ফুলপুরে ৪০ দিন জামাতে নামাজ পড়ে পুরস্কার পেলেন ১০ মুসুল্লী ফুলপুরের মাহিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক পদে নিয়োগ পাওয়ায় বিভিন্ন মহলের পক্ষ থেকে অভিনন্দন ফুলপুরে দাদী ও মা’সহ গুরুতর আহত শিশুকন্যা ইফামনি, সিএনজি চালক আটক ময়মনসিংহের ৭ উপজেলার জন্ম মৃত্যু নিবন্ধন অগ্রগতি বিষয়ে ফুলপুরে পর্যালোচনা সভা এই সীজনেই শীতবস্ত্র বিতরণ করা হবে– হাফেজ মাওলানা মুহিউদ্দিন আবারও বিশ্বসেরা বিজ্ঞানীর তালিকায় ফুলপুরের কৃতি সন্তান মালয়েশিয়ার সানওয়ে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সাইদুর রহমান সব ছাড়বো কিন্তু আল্লাহর দীনের ঝান্ডাকে ভূলুণ্ঠিত হতে দেব না— আল্লামা মামুনুল হক ফুলপুরে সাংবাদিক নাজিম উদ্দিনের পিতার জানাজা সম্পন্ন

হালুয়াঘাটের বিএনপি নেতা আবদুল আজিজ খানের মৃত্যুতে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শোক বার্তা

Reporter Name / ৮২ Time View
Update : রবিবার, ১৭ আগস্ট, ২০২৫

মো. আব্দুল মান্নান :

ময়মনসিংহ উত্তর জেলাধীন হালুয়াঘাট পৌর বিএনপি’র সদস্য সচিব, ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সহ-সভাপতি ও উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আবদুল আজিজ খান গতকাল রাত ১২ টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫০ বছর। আবদুল আজিজ খান এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ এক শোকবার্তায় বিএনপি মহাসচিব বলেন, “সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীর উত্তম এর নীতি ও আদর্শ এবং বাংলাদেশী জাতীয়তাবাদী দর্শণে গভীরভাবে আস্থাশীল মরহুম আবদুল আজিজ খান হালুয়াঘাট পৌর বিএনপিকে শক্তিশালী, গতিশীল ও সুদৃঢ় ভিত্তির ওপর প্রতিষ্ঠিত করতে বলিষ্ঠ ভূমিকা পালন করেছেন। বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে মানুষের গণতান্ত্রিক অধিকার আদায়ের আন্দোলন-সংগ্রামে তার সাহসী ভূমিকা ছিল প্রশংসনীয়। তার মৃত্যুতে আমি তার শোকাহত পরিবার-পরিজনদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। মহান রাব্বুল আলামীন তাকে জান্নাতবাসী করুন এই দোয়া করি। আমি আবদুল আজিজ খান এর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারবর্গ, আত্মীয়স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি জানাচ্ছি গভীর সমবেদনা।”

এছাড়া বিএনপি’র যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স এবং ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শরিফুল আলম পৃথক শোকবার্তায় ময়মনসিংহ উত্তর জেলাধীন হালুয়াঘাট পৌর বিএনপি’র সদস্য সচিব, ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সহ-সভাপতি ও উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আবদুল আজিজ খান এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করে বলেন, মরহুম আবদুল আজিজ খান অত্যন্ত সাহসিকতার সাথে দলের প্রতিটি আন্দোলন-সংগ্রামে যে ভূমিকা পালন করেছেন তা স্থানীয় নেতাকর্মীদের সবসময় অনুপ্রাণিত করবে। তার মৃত্যুতে হালুয়াঘাট পৌর বিএনপি’র যে ক্ষতি হলো তা সহজে পূরণ হবার নয়। নেতৃদ্বয় শোকবার্তায় আবদুল আজিজ খান এর রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকবিহব্বল পরিবার-পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানান।

* অনলাইন থেকে সংগৃহীত।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা