• শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:২১ পূর্বাহ্ন
শিরোনাম
১১ দলীয় ঐক্য জোটের অন্যতম নেতা মামুনুল হকের তারাকান্দা ও ধোবাউড়া সফর সাংবাদিক ইমনের বাবার জানাজা সম্পন্ন : দোয়ার দরখাস্ত ‘একই বুথে দুইজনের বেশি সাংবাদিক প্রবেশ করতে পারবেন না’- ইউএনও, ফুলপুর মাত্র দুই ঘন্টার ব্যবধানে মারা গেলেন ফুলপুরের দুই মুরুব্বি ময়মনসিংহে নির্বাচন ও গণভোট ২০২৬ সংক্রান্ত মতবিনিময় সভা ময়মনসিংহ-২ আসনে কারাগারে আটক পিতার পক্ষে নির্বাচনি প্রচারণায় নেমেছেন কন্যা কাশফী ময়মনসিংহ-২ আসনে হাতপাখার পক্ষে পথসভায় বক্তব্য রাখেন পীর সাহেব চরমোনাই ময়মনসিংহ-২ আসনে ১০ দলীয় ঐক্য জোট প্রার্থী মুফতী মুহাম্মাদুল্লাহর রিকশা প্রতীকের পক্ষে বিশাল মিছিল ময়মনসিংহ-২ আসনে ১০ দলীয় ঐক্য জোট রিকশা প্রতীকের প্রার্থীর পক্ষে তারাকান্দায় বিশাল মিছিল ফুলপুরে হাফেজ নাজমুল ইসলাম আর নেই

শহীদ সাংবাদিক তুহিনের পাশে দাঁড়ালো গাজীপুর সিটি করপোরেশন

Reporter Name / ১০৫ Time View
Update : রবিবার, ১৭ আগস্ট, ২০২৫

অনলাইন ডেস্ক :

গাজীপুরে নৃশংসভাবে খুন হওয়া প্রতিদিনের কাগজের স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান তুহিনের শোকাহত পরিবারের পাশে দাঁড়ালেন এবার গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক শরফ উদ্দিন আহমেদ চৌধুরী।

শনিবার (১৬ আগস্ট) বিকালে গাজীপুর সিটি করপোরেশনের হলরুমে আয়োজিত মতবিনিময় ও দোয়া মাহফিলে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের উপস্থিতিতে নিহত তুহিনের পরিবারের হাতে নগদ চেকের মাধ্যমে অর্থ সহায়তা তুলে দেন তিনি।

গাজীপুর নগরভবনের হলরুমে সিটি করপোরেশন কর্মকর্তাদের উপস্থিতিতে এ মানবিক সাহায্য প্রদান করেন তিনি।

এ সময় তিনি তুহিনের স্ত্রী ফরিদা বেগম মুক্তা, দুই সন্তান তৌকির হোসেন (৫) ও আবদুল্লাহ আল ফাহিম ৩) এবং পরিবারের অন্যান্য সদস্যদের সান্ত্বনা দিয়ে বলেন, আপনারা চিন্তা করবেন না। আমরা আপনাদের পাশে আছি এবং থাকবো, ইনশাআল্লাহ।

প্রশাসক শরফ উদ্দিন আহমেদ চৌধুরী আরও বলেন, সাংবাদিক আসাদুজ্জামান তুহিন ছিলেন একজন সাহসী ও নির্ভীক কলম সৈনিক। তাঁর নির্মম হত্যাকাণ্ড আমাদেরকে  গভীরভাবে মর্মাহত করেছে। আমরা চাই, এই হত্যাকাণ্ডের বিচার দ্রুত সম্পন্ন হোক ও হত্যাকারীরা দৃষ্টান্তমূলক শাস্তি পাক। পাশাপাশি এই কঠিন সময়ে তাঁর পরিবারের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। এমন হত্যাকাণ্ডের যেন পুনরাবৃত্তি না হয়।

তিনি বলেন, আজকের এই সহায়তা ক্ষুদ্র একটি উদ্যোগ মাত্র। আমি এবং গাজীপুর সিটি করপোরেশন সবসময় তুহিনের পরিবারের পাশে থাকবো। এই ছোট্ট শিশুদের বাবার স্বপ্ন পূরণে পাশে থাকবো। এসময় তুহিনের এতিম শিশুদের কোলে তুলে নিয়ে আদর করেন তিনি।

বাবাকে হারিয়ে অবুঝ শিশু তৌকির হাসান ও ফাহিম অসহায় হয়ে পড়লেও প্রশাসকের সান্ত্বনার কথায় কিছুটা সাহস ফিরে পেয়েছে। সিটি কর্পোরেশন প্রশাসকের বক্তব্যে এসময়  উপস্থিত সবার চোখের জল ছলছল করে ওঠে। তুহিনের এ মৃত্যু সাংবাদিক সমাজ ও গাজীপুরবাসীর হৃদয়ে গভীর ক্ষত তৈরি করেছে। এমন সময়ে প্রশাসকের এ অর্থ সহায়তা  শোকাহত পরিবারের জন্য এক টুকরো আশার আলো হয়ে দেখা দিয়েছে।

নিহত তুহিনের স্ত্রী মুক্তা বেগম প্রশাসকের এ মানবিক উদ্যোগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “আজ আমরা সত্যিই বুঝতে পেরেছি যে, সমাজ ও প্রশাসন আমাদের একা ফেলে দেয়নি।”

দৈনিক প্রতিদিনের কাগজের সম্পাদক খায়রুল আলম রফিক গাজীপুরের উপস্থিত সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, আপনাদের সত্য লিখনির কারণে তুহিন হত্যার মূল রহস্য উদঘাটন হতে যাচ্ছে। তবে পরিপূর্ণতা লাভে তুহিনের ব্যবহৃত মোবাইল দুটি উদ্ধার করা জরুরি প্রয়োজন। এগুলো আমরা উদ্ধার চাই। নতুবা ভিন্ন পথে তদন্ত কার্যক্রম প্রবাহিত করলে আগামী ৭ দিনের মধ্যে  সাংবাদিক মহল কর্মসূচিতে যাবে।

গাজীপুর সিটি করপোরেশনের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি আরও বলেন, তুহিন আমার ছোট ভাই আর ছোট ভাইয়ের অসহায় পরিবারের পাশে এই সময়ে দাঁড়ানোয় প্রতিদিনের কাগজ পরিবার আপনাকে চিরদিন মনে রাখবে।

গাজীপুর সিটি করপোরেশনের সচিব আল আমিন পারভেজের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন, গাজীপুর জেলা প্রশাসক নাফিসা আরেফিন, গাজীপুর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ সোহেল হাসান প্রমুখ।

উল্লেখ্য, ৭ আগষ্ট মহানগরের চান্দনা চৌরাস্তা এলাকায় প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয় সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে। ঘটনার পর থেকে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন শাখা নিহতের পরিবারের পাশে এসে দাঁড়িয়েছে। গাজীপুর সিটি করপোরেশনের এই সহায়তা তুহিনের পরিবারের প্রতি সমাজ ও প্রশাসনের মানবিক অবস্থানকে আরও সুদৃঢ় করল। সাংবাদিক তুহিন নেই কিন্তু তাঁর কলমের শক্তি ও স্মৃতি গাজীপুরবাসীর হৃদয়ে বেঁচে থাকবে চিরকাল।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা