আজ
|| ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ || ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ || ১লা জিলকদ, ১৪৪৭ হিজরি
বিএনপি নেতা সৈয়দ এনায়েত উর রহমানের উদ্যোগে ফুলপুরে বেগম খালেদা জিয়ার জন্মদিন পালন
প্রকাশের তারিখঃ ১৬ আগস্ট, ২০২৫
অনলাইন ডেস্ক :
ময়মনসিংহের ফুলপুরে উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট সৈয়দ এনায়েত উর রহমানের উদ্যোগে পৃথকভাবে বিএনপি চেয়ার পার্সন সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মদিন পালন করা হয়েছে। এ উপলক্ষে শুক্রবার (১৫ আগস্ট) জুমার নামাজের সময় উপজেলার নগুয়া বাজার মসজিদে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এর আগে ছাত্রনেতা আশিকুল হক মানিকের সঞ্চালনায় তিনি বক্তব্য রাখেন।

মুনাজাতে বিএনপি চেয়ারপার্সন তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মদিন উপলক্ষে তাঁর সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করা হয়।
Copyright © 2026 দৈনিক বাংলাদেশ নিউজ. All rights reserved.