অনলাইন ডেস্ক :
ময়মনসিংহের ফুলপুর উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে পৃথকভাবে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মদিন উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে শুক্রবার (১৫ আগস্ট) আনন্দ শোভাযাত্রা, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শোভাযাত্রাটি নগরীর প্রধান সড়ক প্রদক্ষিণ করে। সবশেষে সাবেক উপজেলা চেয়ারম্যান মরহুম আব্দুল মতিন মতি ভাইয়ের মার্কেটের সামনে মুনাজাত অনুষ্ঠিত হয়। এর আগে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, ময়মনসিংহ জেলা যুবদলের সদস্য ওয়াহেদুজ্জামান মিঠুন, ফুলপুর উপজেলা যুবদল নেতা এ কে এম আরিফুল হক প্রমুখ। এসময় পৌর ছাত্রদলের মোবারক শিকদার, উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক আজিজ, যুগ্ম আহবায়ক মানিক, উপজেলা যুবদল নেতা সিদ্দিক, বিল্লাল, সোহাগ, ইমরান, সোহাগ, আনাস, ফারুক, ইব্রাহিম, হাসান, রাকিব, আশিক, মোসাদ্দেক, পারভেজ প্রমুখ উপস্থিত ছিলেন।
মাহফিলে দোয়া পরিচালনা করেন সাবেক ছাত্রনেতা একেএম আশিকুল হক (মানিক)।