• বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০১:৩৬ অপরাহ্ন
শিরোনাম
ফুলপুরে ৪০ দিন জামাতে নামাজ পড়ে পুরস্কার পেলেন ১০ মুসুল্লী ফুলপুরের মাহিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক পদে নিয়োগ পাওয়ায় বিভিন্ন মহলের পক্ষ থেকে অভিনন্দন ফুলপুরে দাদী ও মা’সহ গুরুতর আহত শিশুকন্যা ইফামনি, সিএনজি চালক আটক ময়মনসিংহের ৭ উপজেলার জন্ম মৃত্যু নিবন্ধন অগ্রগতি বিষয়ে ফুলপুরে পর্যালোচনা সভা এই সীজনেই শীতবস্ত্র বিতরণ করা হবে– হাফেজ মাওলানা মুহিউদ্দিন আবারও বিশ্বসেরা বিজ্ঞানীর তালিকায় ফুলপুরের কৃতি সন্তান মালয়েশিয়ার সানওয়ে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সাইদুর রহমান সব ছাড়বো কিন্তু আল্লাহর দীনের ঝান্ডাকে ভূলুণ্ঠিত হতে দেব না— আল্লামা মামুনুল হক ফুলপুরে সাংবাদিক নাজিম উদ্দিনের পিতার জানাজা সম্পন্ন ফুলপুরে সাংবাদিক নাজিম উদ্দিনের বাবা আর নেই জামিয়াতুল হুমাইরা লিল বানাত, ফুলপুর-এর ১৭তম খতমে বুখারী উপলক্ষে দোয়া মাহফিল ৬ জানুয়ারি

ফুলপুরে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মদিন পালন

Reporter Name / ৭৩ Time View
Update : শনিবার, ১৬ আগস্ট, ২০২৫

মো. আব্দুল মান্নান :

ময়মনসিংহের ফুলপুরে বিএনপির চেয়ারপার্সন, সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মদিন পালন করা হয়েছে। এ উপলক্ষে শুক্রবার (১৫ আগস্ট) বিকালে তাঁর সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে ফুলপুর উপজেলা বিএনপি, পৌর বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে আনন্দ শোভাযাত্রা, আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও তারাকান্দা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার।

ফুলপুর উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, ফুলপুর উপজেলা বিএনপির সদস্য সচিব হেলাল উদ্দিন হেলু, পৌর বিএনপির আহবায়ক আমিনুল হক, সদস্য সচিব মাহবুবুর রহমান মোস্তুফা, যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ রকিবুল হাসান সোহেল প্রমুখ। এছাড়াও মোতাহার হোসেন তালুকদারের আয়োজনে তারাকান্দায় এতিম মাদ্রাসা শিক্ষার্থীদের নিয়ে খালেদা জিয়ার ৮১ বছরে পদার্পণ উপলক্ষে তার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা