নিজস্ব সংবাদদাতা :
ময়মনসিংহের ফুলপুর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মোঃ মফিজুল ইসলামের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠন বিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকার অভিযোগে তাকে দলের সদস্য পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
আজ বুধবার (১৩ আগস্ট) ফুলপুর উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব সিদ্দিকুর রহমান ও সদস্য সচিব হেলাল উদ্দিন হেলুর স্বাক্ষরে তাকে এ অব্যাহতির আদেশ দেওয়া হয়।

এর আগে ১১ আগস্ট রাত সাড়ে ১১টার দিকে রেজাউল করিম ও সাকিব নামে দুজন টাইলস মিস্ত্রিকে জিম্মি করে চাঁদা আদায় করার দায়ে এমনকি হত্যার হুমকি দেওয়ার অভিযোগে মফিজুল ইসলামসহ ৫ জনের বিরুদ্ধে মামলা হয়েছে এবং তাদের আটক করে আদালতে পাঠানো হয়েছে বলে জানা গেছে।