মো. আব্দুল মান্নান :
ময়মনসিংহের ফুলপুর পৌরসভার নতুন নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামরুল হক। আজ মঙ্গলবার (১২ আগস্ট) এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ খবর জানা যায়।
মোহাম্মদ কামরুল হক এর আগে শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলায় কর্মরত ছিলেন।
সম্প্রতি সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক মেহেদী হাসান ফারুককে চট্টগ্রামে সিনিয়র সহকারী কমিশনার (ভূমি) পদে পদোন্নতি দিয়ে বদলি করা হয়।