• শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম
১১ দলীয় ঐক্য জোটের অন্যতম নেতা মামুনুল হকের তারাকান্দা ও ধোবাউড়া সফর সাংবাদিক ইমনের বাবার জানাজা সম্পন্ন : দোয়ার দরখাস্ত ‘একই বুথে দুইজনের বেশি সাংবাদিক প্রবেশ করতে পারবেন না’- ইউএনও, ফুলপুর মাত্র দুই ঘন্টার ব্যবধানে মারা গেলেন ফুলপুরের দুই মুরুব্বি ময়মনসিংহে নির্বাচন ও গণভোট ২০২৬ সংক্রান্ত মতবিনিময় সভা ময়মনসিংহ-২ আসনে কারাগারে আটক পিতার পক্ষে নির্বাচনি প্রচারণায় নেমেছেন কন্যা কাশফী ময়মনসিংহ-২ আসনে হাতপাখার পক্ষে পথসভায় বক্তব্য রাখেন পীর সাহেব চরমোনাই ময়মনসিংহ-২ আসনে ১০ দলীয় ঐক্য জোট প্রার্থী মুফতী মুহাম্মাদুল্লাহর রিকশা প্রতীকের পক্ষে বিশাল মিছিল ময়মনসিংহ-২ আসনে ১০ দলীয় ঐক্য জোট রিকশা প্রতীকের প্রার্থীর পক্ষে তারাকান্দায় বিশাল মিছিল ফুলপুরে হাফেজ নাজমুল ইসলাম আর নেই

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সৌজন্যে আয়োজিত কেরাত প্রতিযোগিতায় ফুলপুর মারকাজুত তাহফিজ মাদরাসা চ্যাম্পিয়ন

Reporter Name / ২৫৮ Time View
Update : রবিবার, ১০ আগস্ট, ২০২৫

মো.  আব্দুল মান্নান :

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও অগ্নি ফিনিক্স ক্লাব ময়মনসিংহ-এর  সৌজন্যে আয়োজিত ময়মনসিংহ বিভাগীয় কেরাত প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছেন ফুলপুর নিউ মারকাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদরাসার হিফজ বিভাগের ছাত্র মো. খালেদ আহমাদ। পুরস্কার হিসেবে তিনি পেয়েছেন নগদ এক লক্ষ টাকা। তিনি ফুলপুর উপজেলার রূপসী ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামের মো. জহিরুল ইসলামের পুত্র। এছাড়া একই প্রতিষ্ঠানের হিফজ বিভাগের ছাত্র সিয়াম হাসান তৃতীয় স্থান অধিকার করে নগদ ২৫ হাজার টাকা পুরস্কার পেয়েছেন। তিনি উপজেলার রামভদ্রপুর ইউনিয়নের চর আশাবট গ্রামের আরিফুল ইসলামের পুত্র।

রবিবার (১০ আগস্ট) ময়মনসিংহ টাউন হলে তারেক স্মৃতি অডিটোরিয়ামে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও অগ্নি ফিনিক্স ক্লাবের সৌজন্যে রক্তস্নাত জুলাই বিপ্লবের এক বছর পূর্তি এবং জুলাই শহীদদের স্মরণে ময়মনসিংহ বিভাগীয় কুরআন তেলাওয়াত প্রতিযোগিতায় অংশ নিয়ে তারা এ পুরস্কার লাভ করেন।

জানা যায়, ১৭৫ জন শিক্ষার্থী ওই প্রতিযোগিতায় অংশ নেন। তাদের সবাইকে পিছনে ফেলে ফুলপুর থানা রোডে অবস্থিত নিউ মারকাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদরাসার শিক্ষার্থী মো. খালেদ আহমাদ চ্যাম্পিয়ন হন। এতে বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন জাতীয় মসজিদ বায়তুল মুকাররমের সিনিয়র পেশ ইমাম আন্তর্জাতিক ক্বারী মুফতী মিজানুর রহমান, আন্তর্জাতিক ক্বারী রফিক আহমাদ ও হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের প্রশিক্ষক মুফতী সিদ্দিকুর রহমান। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ময়মনসিংহ বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, পুলিশ সুপার, মাখযানুল উলূম মাদরাসার সদরুল মুহতামিম শায়খুল হাদীস আল্লামা আবদুর রহমান হাফেজ্জী, ইত্তেফাকুল উলামা বৃহত্তর মোমেনশাহী -এর সভাপতি আল্লামা খালিদ সাইফুল্লাহ সাদী, শায়খুল হাদীস মুফতী আহমাদ আলী, ফুলপুর নিউ মারকাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদরাসার পরিচালক ও মুহতামিম হাফেজ ফখরুল ইসলাম, মুফতী ইখলাস উদ্দিন, হাফেজ মাওলানা নূরে আলম মোস্তফা প্রমুখ।

এ খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিভিন্ন মহলের পক্ষ থেকে এসব কৃতি শিক্ষার্থী, তাদের অভিভাবক, শিক্ষক ও প্রতিষ্ঠানের পরিচালকবৃন্দকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা