• সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৮:৪৭ অপরাহ্ন
শিরোনাম
নদী-নালা খাল জলাধার খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাস-সিএনজি সংঘর্ষ : ঈদে বাড়ি ফেরা হলো না পুলিশ পুত্রের ময়মনসিংহ জেলা পরিষদের নতুন প্রশাসক প্রিন্স, বিভিন্ন মহলের অভিনন্দন আসুন, শবে কদরে বেশি বেশি ইবাদত করি ও মানবকল্যাণে কাজ করি — প্রধানমন্ত্রী “বেগম খালেদা জিয়া রাহ্.-কে যেমন দেখেছি (পর্ব -১) বন্ধ হয়ে পড়ে থাকা পত্রিকা ‘বাংলাদেশ প্রতিদিন’ আজ দেশের সর্বাধিক প্রচারিত জাতীয় দৈনিক চারিত্রিক সার্টিফিকেট ইমামদের নিকট থেকে নেওয়ার আইন দাবি করলেন চরমোনাইর পীর প্রত্যেকটা দায়িত্বশীল ব্যক্তি যদি দায়িত্ব পালন করেন তাহলে সমস্যা থাকার কথা না — এমপি মুফতি মুহাম্মাদুল্লাহ ময়মনসিংহ-২ আসনে ভোট কারচুপির অভিযোগ : যা বললেন এমপি মুফতি মুহাম্মাদুল্লাহ যদি কেউ রোজার মাসেও ধান্ধা করতে চায়, জানাবেন আমরা তা বন্ধ করব — এমপি মুহাম্মাদুল্লাহ

চলে গেলেন ফুলপুর আওয়ামী লীগের ত্যাগী নেতা জহিরুল ইসলাম

Reporter Name / ২৭৯ Time View
Update : রবিবার, ১০ আগস্ট, ২০২৫

মো. আব্দুল মান্নান :

চলে গেলেন ময়মনসিংহের ফুলপুর উপজেলা আওয়ামী লীগের ত্যাগী নেতা সাবেক ৫ বারের এমপি ভাষা সৈনিক  মরহুম এম শামসুল হকের শাগরেদ ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সাবেক সদস্য, ফুলপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক বর্ষিয়ান নেতা মো. জহিরুল ইসলাম। শনিবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন।

অবিভক্ত ফুলপুর-তারাকান্দা আওয়ামী লীগের প্রবীণ ও ত্যাগী নেতা জহিরুল ইসলাম দীর্ঘদিন ধরে বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে বিছানাবন্দি হয়ে পড়েছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে দলমত নির্বিশেষে বিভিন্ন মহলের পক্ষ থেকে শোক জানানো হয় এবং পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে। রবিবার (১০ আগস্ট) বাদ যুহর আড়াইটায় কাজিয়াকান্দা কামিল মাদরাসা মাঠে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। সবাইকে উপস্থিত থাকার জন্য আহ্বান জানানো হয়েছে। আল্লাহ তায়ালা তাকে জান্নাতে আলা মাক্বাম দান করুক।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা