অনলাইন ডেস্ক :
দীর্ঘ এক বছর পর জুলাই আগস্টের গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে আনুষ্ঠানিকভাবে জুলাই ঘোষণাপত্র পাঠ করলেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। এসময় একই সাথে আগামী ২০২৬ সনের ফেব্রুয়ারি মাসে রমজানের আগেই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে ঘোষণা দেন তিনি।
আজ মঙ্গলবার (৫ আগস্ট ২০২৫) বিকাল ৫টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় জাতির সামনে তিনি ঘোষণা দেন।
জানা যায়, ২০২৪ সনের ৫ আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারের পতন ঘটে এবং ওই সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তীব্র জনরোষে পড়ে পালিয়ে যেতে বাধ্য হন। পালিয়ে গিয়ে ভারতে আশ্রয় নিয়েছেন বলে জানা গেছে।
এরপর ৮ আগস্টে গঠিত হয় অন্তর্বর্তী সরকার। অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে ওই সরকার গঠন করা হয়। দীর্ঘ এক বছর পর আজ ড. ইউনূসের নেতৃত্বে পরিচালিত এ সরকার জুলাই ঘোষণাপত্র চূড়ান্ত করে ও পরবর্তী জাতীয় সংসদ নির্বাচনের সম্ভাব্য তারিখ ঘোষণা করে।
এ সময় দেশের বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতৃবৃন্দ ও বিভিন্ন পর্যায়ের শীর্ষ স্থানীয় লোকজন উপস্থিত ছিলেন।