মো. আব্দুল মান্নান :
ময়মনসিংহের ফুলপুর উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান বিএনপি নেতা মরহুম আব্দুল মতিন মতির ১৫তম মৃত্যুবার্ষিকী উদযাপন উপলক্ষে পরিবারের সদস্যদের উদ্যোগে খতমে কুরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আজ রবিবার (৩ আগস্ট) দুপুরে ফুলপুর পৌরসভার সাহাপুর বাজার সংলগ্ন খান মেমোরিয়াল এতিমখানায় এ প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। এসময় মরহুমের ছোটভাই ফুলপুর পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মেয়র প্রার্থী মোহাম্মদ রকিবুল হাসান সোহেল, মরহুমের দুই সন্তান, মাদরাসার মুহতামিম হাফেজ মাওলানা মাহমুদুর রহমান মানিক, রজব আলী প্রমুখ উপস্থিত ছিলেন।