• বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:১২ অপরাহ্ন
শিরোনাম
প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক মোস্তাফিজুর রহমানের বাবা আর নেই ‘আয়ুব আলী খোকন একজন আদর্শ শিক্ষক ছিলেন, যতগুলো গুণ থাকা দরকার তার মধ্যে সবই ছিল’ ময়মনসিংহ-২ আসনে স্বতন্ত্র প্রার্থী শাহ শহীদ সারোয়ারের নির্বাচনি পথসভা বিএনপি নেতার বিরুদ্ধে দাঁড়ি ধরে হেনস্তার অভিযোগ : প্রশাসনিক তদন্ত দাবি মিছিলের শহরে পরিণত হয়েছিল ফুলপুর পয়ারী গোকুল চন্দ্র উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আয়ুব আলী খোকন স্যার আর নেই বীর মুক্তিযোদ্ধা মুখলেছুর রহমান ছিলেন একজন সৎ দানবীর ও ভালো মনের মানুষ ফুলপুরে দেশীয় অস্ত্র ও মাদকসহ পৃথক অভিযানে আটক ২ ১১ দলীয় ঐক্য জোটের অন্যতম নেতা মামুনুল হকের তারাকান্দা ও ধোবাউড়া সফর সাংবাদিক ইমনের বাবার জানাজা সম্পন্ন : দোয়ার দরখাস্ত

ফুলপুরে সরকারি উদ্যোগে বৃক্ষ রোপণ কর্মসূচি

Reporter Name / ১৬৯ Time View
Update : রবিবার, ৩ আগস্ট, ২০২৫

মো. আব্দুল মান্নান :

ময়মনসিংহের ফুলপুরে সরকারি উদ্যোগে বৃক্ষ রোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে। আজ রবিবার (৩ আগস্ট) বেলা ১২টার দিকে ২০২৪-২৫ রাজস্ব উদ্বৃত্তের আওতায় ফুলপুরের পূর্ব সীমানা ধলী হতে রাস্তার দুপাশে সড়ক লাইনে এ বৃক্ষ রোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়।  উদ্বোধন করেন উপজেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া ইসলাম সীমা।

এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক তারাকান্দা উপজেলা পরিষদের সাবেক উপজেলা চেয়ারম্যান সরকারি টিচার্স ট্রেনিং কলেজের সাবেক ভিপি  মোতাহার হোসেন তালুকদার, সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক মেহেদী হাসান ফারুক, জামায়াতে ইসলামী বাংলাদেশ-এর ফুলপুর উপজেলা আমীর সহকারী অধ্যাপক  গোলাম কিবরিয়া,

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আশীষ কর্মকার, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. তারেক আহমেদ, উপজেলা প্রকৌশলী জাহাঙ্গীর হোসেন, কৃষি সম্প্রসারণ অফিসার কামরুল হাসান কামু, পয়ারী ইউপি চেয়ারম্যান মুফিদুল ইসলাম প্রমুখ।

জানা যায়, উপজেলার প্রবেশপথ (ধলী) থেকে উপজেলা অভিমুখে ৬০০টি (কৃষ্ণচূড়া, জারুল, শিমুল এবং সোনালু) ফুলগাছ রোপনের উদ্যোগ নিয়েছে উপজেলা প্রশাসন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা