আজ
|| ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ || ১২ই জিলকদ, ১৪৪৭ হিজরি
বড়লেখায় দারুর রাশাদ মাদরাসায় হিফজ সমাপনী ছাত্রদের গ্রাজুয়েশন
প্রকাশের তারিখঃ ১৫ জানুয়ারি, ২০২৪
মো. আব্দুল মান্নান
সিলেট বড়লেখায় দারুর রাশাদ মাদরাসায় হিফজুল কুরআন সমাপনকারী ছাত্রদের গ্রাজুয়েশন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৪ জানুয়ারি) মাদরাসা সংলগ্ন মাঠে ওই প্রোগ্রাম অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইংল্যান্ডের বার্মিংহামের বিশিষ্ট আলেমে দীন শায়েখ জিলু মিয়া। প্রতিষ্ঠানের প্রিন্সিপাল মাওলানা আশরাফ আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রোগ্রামে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বড়লেখা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তাজ উদ্দিন, শাহবাজপুর ইউপি চেয়ারম্যান রফিক উদ্দিন আহমদ, সাবেক ইউপি চেয়ারম্যান আহমদ জুবায়ের লিটন, শাহবাজপুর হাই স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আব্দুল বাসিত, ব্যবসায়ী আহমদ শরীফ দেলোয়ার, ব্লাড ডোনেট ক্লাবের সাধারণ সম্পাদক মতিউর রহমান জাকের প্রমুখ।
Copyright © 2026 দৈনিক বাংলাদেশ নিউজ. All rights reserved.