মো. আব্দুল মান্নান :
ময়মনসিংহের ফুলপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (৩১ জুলাই) বিকাল ৩টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস স্কিম, এসইডিপির উদ্যোগে এ পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস ও জেলা শিক্ষা অফিস এর আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া ইসলাম সীমা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান ফারুক ও ময়মনসিংহ মাধ্যমিক শিক্ষা অফিসের জেলা সহকারী পরিদর্শক মোহাম্মদ শহিদুল ইসলাম।
পরে নির্বাচিত ২০ জন মেধাবী শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়।

এছাড়া এসএসসি ১০ হাজার করে ও এইচএসসির মেধাবী শিক্ষার্থীদের ২৫ হাজার টাকা করে এককালীন শিক্ষাবৃত্তি প্রদান করা হয়। এসময় একাডেমিক সুপার ভাইজার পরিতোষ সূত্রধরের উপস্থাপনায় পুরস্কারপ্রাপ্ত দুই শিক্ষাপ্রতিষ্ঠান ফুলপুর পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয় ও ছনধরা হাজী ময়েজ উদ্দিন উচ্চ বিদ্যালয়কে ৫ লাখ টাকা করে উন্নয়ন সহায়তা বরাদ্দ দেওয়া হয়।