• শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
ফুলপুরে ৪০ দিন জামাতে নামাজ পড়ে পুরস্কার পেলেন ১০ মুসুল্লী ফুলপুরের মাহিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক পদে নিয়োগ পাওয়ায় বিভিন্ন মহলের পক্ষ থেকে অভিনন্দন ফুলপুরে দাদী ও মা’সহ গুরুতর আহত শিশুকন্যা ইফামনি, সিএনজি চালক আটক ময়মনসিংহের ৭ উপজেলার জন্ম মৃত্যু নিবন্ধন অগ্রগতি বিষয়ে ফুলপুরে পর্যালোচনা সভা এই সীজনেই শীতবস্ত্র বিতরণ করা হবে– হাফেজ মাওলানা মুহিউদ্দিন আবারও বিশ্বসেরা বিজ্ঞানীর তালিকায় ফুলপুরের কৃতি সন্তান মালয়েশিয়ার সানওয়ে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সাইদুর রহমান সব ছাড়বো কিন্তু আল্লাহর দীনের ঝান্ডাকে ভূলুণ্ঠিত হতে দেব না— আল্লামা মামুনুল হক ফুলপুরে সাংবাদিক নাজিম উদ্দিনের পিতার জানাজা সম্পন্ন ফুলপুরে সাংবাদিক নাজিম উদ্দিনের বাবা আর নেই জামিয়াতুল হুমাইরা লিল বানাত, ফুলপুর-এর ১৭তম খতমে বুখারী উপলক্ষে দোয়া মাহফিল ৬ জানুয়ারি

ঢাকা রিপোর্টার্স ইউনিটি প্রাঙ্গণে সাংবাদিক নেতা সাঈদুর রহমান রিমনের জানাজা অনুষ্ঠিত

Reporter Name / ১০০ Time View
Update : বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫

সোহাগ আরেফিন :

ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ)’র স্থায়ী সদস্য দৈনিক বাংলাভূমি পত্রিকার প্রধান সম্পাদক অনুসন্ধানী সাংবাদিকতায় স্বর্ণপদকসহ বহু পুরস্কার বিজয়ী সাঈদুর রহমান রিমনের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (৩১ জুলাই) বাদ যুহর ডিআরইউ প্রাঙ্গণে জানাজা অনুষ্ঠিত হয়। এর আগে ডিআরইউ সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেলের নেতৃত্বে সাঈদুর রহমান রিমনের কফিনে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়। শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন ডিআরইউর কার্যনির্বাহী কমিটি।

জানা যায়,  বুধবার (৩০ জুলাই) গাজীপুরের রাজেন্দ্রপুর এলাকায় পেশাগত কাজে গিয়ে সকাল ১১টার দিকে রিমন  বুকে প্রচণ্ড ব্যথা অনুভব করেন। পরে প্রথমে তাকে নরওয়ে বাংলাদেশ হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার নামে পাশের একটি প্রাইভেট হাসপাতালে ও পরে গাজীপুর শহীদ তাহউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে  কর্তব্যরত চিকিৎসকরা দুপুর ২টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

 

জানাজাপূর্ব সমাবেশে ডিআরইউর সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল মরহুম সাংবাদিক নেতা সাঈদুর রহমান রিমনের সংক্ষিপ্ত জীবনী তুলে ধরেন। বক্তব্য রাখেন, ডিআরইউর সাবেক সভাপতি সাখাওয়াত হোসেন বাদশা, বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) ভারপ্রাপ্ত সভাপতি উমর ফারুক আলহাদী, সাধারণ সম্পাদক এম এম বাদশাহ প্রমুখ।

এসময় ডিআরইউ কার্যনির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক আবদুল হাই তুহিন, কল্যাণ সম্পাদক রফিক মৃধা, কার্যনির্বাহী সদস্য আকতারুজ্জামান, ডিআরইউ’র সাবেক সভাপতি রফিকুল ইসলাম আজাদ, বাংলাদেশ সাংবাদিক কমিউনিটি (বিএসসি)’র যুগ্ম আহ্বায়ক সোহাগ আরেফিন ও গাজী মোবারকসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা