নিজস্ব সংবাদদাতা :
ময়মনসিংহের ফুলপুরে বিদায়ী এসিল্যান্ড মেহেদী হাসান ফারুকের নেতৃত্বে অভিযান চালিয়ে পৌরসভার আমুয়াকান্দা বাজারে অবৈধভাবে সার বিক্রির অভিযোগে ৩ দোকানিকে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

বুধবার (৩০ জুলাই) এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদের এ জরিমানা আদায় করা হয়। এতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান ফারুক ছাড়াও ফুলপুর থানা পুলিশ উপস্থিত ছিলেন।
এ ব্যাপারে জানতে চাইলে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান ফারুক বলেন, এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। সার, বীজসহ কৃষিজ পণ্য বাজার ব্যবস্থাপনায় সুশৃঙ্খলতা আনার লক্ষ্যে প্রশাসন দৃঢ় প্রতিজ্ঞ।