• বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন
শিরোনাম
প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক মোস্তাফিজুর রহমানের বাবা আর নেই ‘আয়ুব আলী খোকন একজন আদর্শ শিক্ষক ছিলেন, যতগুলো গুণ থাকা দরকার তার মধ্যে সবই ছিল’ ময়মনসিংহ-২ আসনে স্বতন্ত্র প্রার্থী শাহ শহীদ সারোয়ারের নির্বাচনি পথসভা বিএনপি নেতার বিরুদ্ধে দাঁড়ি ধরে হেনস্তার অভিযোগ : প্রশাসনিক তদন্ত দাবি মিছিলের শহরে পরিণত হয়েছিল ফুলপুর পয়ারী গোকুল চন্দ্র উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আয়ুব আলী খোকন স্যার আর নেই বীর মুক্তিযোদ্ধা মুখলেছুর রহমান ছিলেন একজন সৎ দানবীর ও ভালো মনের মানুষ ফুলপুরে দেশীয় অস্ত্র ও মাদকসহ পৃথক অভিযানে আটক ২ ১১ দলীয় ঐক্য জোটের অন্যতম নেতা মামুনুল হকের তারাকান্দা ও ধোবাউড়া সফর সাংবাদিক ইমনের বাবার জানাজা সম্পন্ন : দোয়ার দরখাস্ত

নাগরিকদের ভাবনার মূল্যায়ন করেই সাজানো হবে আগামীর ফুলপুর পৌরসভা

Reporter Name / ২৭১ Time View
Update : মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫

মো. আব্দুল মান্নান :

নাগরিকদের ভাবনার মূল্যায়ন করেই সাজানো হবে আগামীর  পৌরসভা। সেই লক্ষ্যকে সামনে রেখে ময়মনসিংহের ফুলপুরে ‘পৌরসভার উন্নয়ন ও প্রকল্প গ্রহণ বিষয়ে নাগরিক ভাবনা’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (২৯ জুলাই) পৌরসভা মিলনায়তনে ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া ইসলাম সীমা। সভায় সভাপতিত্ব করেন পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান ফারুক।
এসময় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, ফুলপুর থানার ওসি মোঃ আব্দুল হাদি, উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব সিদ্দিকুর রহমান, পৌর বিএনপির আহ্বায়ক সাবেক মেয়র আমিনুল হক, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর ফুলপুর মহিলা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক গোলাম কিবরিয়া,  উপজেলা সমাজসেবা অফিসার শিহাব উদ্দিন খান, উপজেলা প্রকৌশলী জাহাঙ্গীর হোসেন, ফুলপুর মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ রওশন আরা বেগম, উপজেলা বিএনপির সদস্য সচিব হেলাল উদ্দিন হেলু, যুগ্ম আহ্বায়ক এমদাদ হোসেন খান, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এ কে এম সিরাজুল হক, পৌর বিএনপির সদস্য সচিব মাহবুবুর রহমান মোস্তফা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক এ কে এম তোজাম্মেল হক রুবেল, কাউন্সিলর মোশাররফ হোসেন, আবুল হাসান মানিক, ফুজায়েল আলম, দেলোয়ার হোসেন, লিটন, ওমর ফারুক সরকার প্রমুখ।
জানা যায়, বর্তমান স্থানীয় সরকার বিভাগের সচিব ফুলপুরের কৃতি সন্তান মোঃ রেজাউল মাকছুদ জাহেদী। তিনি ফুলপুর পৌরসভার উন্নয়নে ২ কোটি ৪৭ লক্ষ টাকা বিশেষ বরাদ্দ দিয়েছেন। এসব টাকার প্রকল্প গ্রহণে পৌরবাসীর মতামত নেওয়া উচিৎ মনে করে পৌরসভার পক্ষ থেকে রাজনৈতিক ব্যক্তিবর্গ, সমাজকর্মী, গণমাধ্যমকর্মী, সুধী ও সুশীল সমাজের লোকদের মতামত আহ্বান করা হয়। সভায় বক্তারা পৌরসভার ড্রেনেজ ব্যবস্থা উন্নয়ন, রাস্তাঘাটের উন্নয়ন ও রোড লাইটিংয়ের উন্নয়নসহ বিভিন্ন বিষয়ে উন্নয়ন করার জন্য তাদের মতামত তুলে ধরেন।
প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাদিয়া ইসলাম সীমা বলেন, সচিব মহোদয় ফুলপুরের উন্নয়নে বিশেষ উদ্যোগ নেওয়ার নির্দেশ দিয়েছেন। এরই অংশ হিসেবে ১০ কোটি টাকার প্রকল্প প্রস্তাব প্রস্তুত করা হচ্ছে। তিনি আরও বলেন, নাগরিকদের ভাবনার মূল্যায়ন করেই সাজানো হবে আগামীর ফুলপুর পৌরসভা। উন্নয়নের সব ধাপে জনগণের অংশগ্রহণ নিশ্চিত করা হবে। এসময় সভায় প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা ও জবাবদিহিতা বজায় রাখতে গুরুত্বারোপ করেন বক্তারা। সভায় উপস্থিত সকলে ফুলপুরের কৃতি সন্তান স্থানীয় সরকার বিভাগের সচিব মোঃ রেজাউল মাকছুদ জাহেদীর ভুয়সী প্রশংসা করে দ্রুত প্রকল্প বাস্তবায়নের আহ্বান জানান।
সবশেষে সভাপতির বক্তব্যে সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক মেহেদী হাসান ফারুক সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, অনেক মূল্যবান সময় নষ্ট করে আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। তিনি আরও বলেন, পৌরসভা নিয়ে আপনাদের ভাবনাগুলো সামনে রেখে শতভাগ স্বচ্ছতার সাথে আমরা উন্নয়ন কাজ করে যাব, ইনশাআল্লাহ।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা