আজ
|| ১২ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ || ২৩শে শাবান, ১৪৪৭ হিজরি
ফুলপুরে পরিষ্কার পরিচ্ছন্নতা বিশেষ অভিযান
প্রকাশের তারিখঃ ২৯ জুলাই, ২০২৫
মো. আব্দুল মান্নান :
ময়মনসিংহের ফুলপুরে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (২৯ জুলাই) দুপুরে এ অভিযান অনুষ্ঠিত হয়। জুলাই পুনর্জাগরণ উপলক্ষে 'এসো নিজেকে বদলাই, পৃথিবীকে বদলাই' প্রতিপাদ্যকে সামনে রেখে ফুলপুর উপজেলা প্রশাসন ও ফুলপুর পৌরসভার যৌথ উদ্যোগে পৌরসভা কার্যালয় থেকে শুরু করে উপজেলা পরিষদ গেট পর্যন্ত এ কর্মসূচি পালিত হয়।
এতে নেতৃত্ব দেন, উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া ইসলাম সীমা। এসময় সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান ফারুক, ফুলপুর থানার ওসি মোঃ আব্দুল হাদি, উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব সিদ্দিকুর রহমান, পৌর বিএনপির আহ্বায়ক আমিনুল হক, ফুলপুর উপজেলা বিএনপির সদস্য সচিব হেলাল উদ্দিন হেলু, পৌর বিএনপির সদস্য সচিব মাহবুবুর রহমান মোস্তফা প্রমুখ উপস্থিত ছিলেন।
Copyright © 2026 দৈনিক বাংলাদেশ নিউজ. All rights reserved.