• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৬:২০ পূর্বাহ্ন
শিরোনাম
তার একজন কর্মী মুরগী জবাই করে রক্ত নিজের গায়ে লাগিয়ে ফেইসবুকে ছেড়েছে — মোতাহার সরকারি নিয়মনীতি মেনে চলার ক্ষেত্রে সে যেন বাধা হয়ে না দাঁড়ায় — এমপি মুফতী মুহাম্মাদুল্লাহ তারাকান্দায় পহেলা বৈশাখে এমপি হেনস্থার অভিযোগসহ গুরুতর আহত ২ পহেলা বৈশাখ হোক গুনাহ থেকে ফিরে আল্লাহর পথে নতুনভাবে চলার অঙ্গীকার যাকাত সংগ্রহে সারাদেশে ফুলপুর চতুর্থ নান্দাইলে এতিম শিশুদের পাশে দাঁড়ালেন বিশ্বসেরা গবেষক বিজ্ঞানী ড. ছাইদুর রহমান স্যার গণভোটের রায় কার্যকরের দাবিতে ময়মনসিংহে বিক্ষোভ মিছিল ফুলপুরে গরিবদের মাঝে জেলা প্রশাসকের ছাগল খাসি বিতরণ ফুলপুরে চানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে মধ্যস্থতা করার জন্য ধন্যবাদ — ড. মাহমুদ বিন সাঈদ

আপনি কি বাংলাদেশের মানুষের পালস্ বা রুচি বুঝতে পারেন না? — প্রধান উপদেষ্টাকে মাওলানা আবু রায়হান মক্কী

Reporter Name / ৪৩২ Time View
Update : রবিবার, ২৭ জুলাই, ২০২৫

মো. আব্দুল মান্নান :
জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ -এর ময়মনসিংহের ফুলপুর উপজেলা শাখার সভাপতি ফুলপুর আদর্শ মাদরাসার মহাপরিচালক মাওলানা আবু রায়হান মক্কী বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে লক্ষ্য করে বলেন, আপনি কি বাংলাদেশের মানুষের  পালস্ বা রুচি বুঝতে পারেন না? আপনি একজন প্রফেসর। আপনাকে বুদ্ধিমান মানুষ বলে আমরা মনে করি। যারা আপনাকে ভালবাসে, যারা আপনাকে প্রধান উপদেষ্টা বানিয়েছেন আপনি কি তাদের মনোভাব বুঝতে পারছেন না? আপনি কার স্বার্থে বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার কমিশন অফিস করতে চাচ্ছেন? বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার কমিশনের অফিস করা প্রহসন বা ঠাট্টা বিদ্রূপের শামিল। ফিলিস্তিনের গাজায় যখন নির্মমভাবে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে এমন সময় সেখানের মুসলমানদের মানবাধিকার সংরক্ষণ না করে বাংলাদেশে মানবাধিকার কমিশনের অফিসের কি এমন দরকার ছিল? আপনাদের কি আর কোন সমস্যা নেই? যেখানে আমরা ও সরকার কারি কারি সমস্যায় নিমজ্জিত সেই মুহুর্তে একটি বিতর্কিত বিষয় নিয়ে আপনারা কেন এগুচ্ছেন? আপনারা কি সমস্যা আরও বাড়াতে চান? শুক্রবার জাতিসংঘের মানবাধিকার কমিশন কার্যালয় স্থাপন চুক্তির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। ময়মনসিংহের রেলওয়ে স্টেশন সংলগ্ন কৃষ্ণচূড়া ময়দানে আয়োজিত ওই সমাবেশে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, দেশের ৯০ ভাগ মানুষের মতামতের বিরুদ্ধে এরকম অফিস করলে সমস্যা কমবে না আরও বাড়বে। গণতান্ত্রিক দেশে সাধারণত সংখ্যা গরিষ্ঠতার মূল্যায়ন করা হয়। বাংলাদেশে শতকরা ৯০ ভাগ মানুষ মুসলমান। সে হিসেবে তাদের মূল্যায়ন করতে হবে। তারা তো এটা চাচ্ছেন না। তাহলে আপনি কার চক্রান্তে কার স্বার্থে এ মানবাধিকার কমিশন করতে চাচ্ছেন? কমিশন যদি করতে হয় তাহলে মুসলমানদের স্বার্থ রক্ষায় মানবাধিকার কমিশন করতে হবে। মুসলমানদেরকে কি মানুষ মনে হয় না?


জাতিসংঘ নয় বরং আপনি আমেরিকার স্বার্থ সংরক্ষণ করতে চাচ্ছেন। কিন্তু আমরা এটা চাই না। আপনাকে এজন্য ক্ষমতা দেওয়া হয়নি। আপনি যদি বাংলাদেশের মানুষের রুচি বা পালস বুঝতে না পারেন তাহলে ক্ষমতা থেকে সরে দাঁড়ান। শতকরা ৯০ ভাগ মুসলমানের দেশে আমেরিকার চক্রান্ত কোনোভাবেই সফল হতে দেওয়া হবে না।
এসময় জমিয়তে উলামায়ে ইসলাম ময়মনসিংহ জেলা শাখার সাধারণ সম্পাদক মুফতী মাওলানা জাকির হুসাইন, সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা আব্দুল বাকি প্রমুখ বক্তব্য রাখেন। এসময় বিভিন্ন উপজেলার জমিয়তে উলামায়ে ইসলাম কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকগণ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা