• বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ০৭:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
ময়মনসিংহের ৭ উপজেলার জন্ম মৃত্যু নিবন্ধন অগ্রগতি বিষয়ে ফুলপুরে পর্যালোচনা সভা এই সীজনেই শীতবস্ত্র বিতরণ করা হবে– হাফেজ মাওলানা মুহিউদ্দিন আবারও বিশ্বসেরা বিজ্ঞানীর তালিকায় ফুলপুরের কৃতি সন্তান মালয়েশিয়ার সানওয়ে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সাইদুর রহমান সব ছাড়বো কিন্তু আল্লাহর দীনের ঝান্ডাকে ভূলুণ্ঠিত হতে দেব না— আল্লামা মামুনুল হক ফুলপুরে সাংবাদিক নাজিম উদ্দিনের পিতার জানাজা সম্পন্ন ফুলপুরে সাংবাদিক নাজিম উদ্দিনের বাবা আর নেই জামিয়াতুল হুমাইরা লিল বানাত, ফুলপুর-এর ১৭তম খতমে বুখারী উপলক্ষে দোয়া মাহফিল ৬ জানুয়ারি বাশুয়া কবিরপুর মাদরাসার সভা ৮ জানুয়ারি, আল্লামা মামুনুল হকসহ আসছেন দেশি-বিদেশি শীর্ষ উলামায়ে কেরাম ঝালকাঠির কাঠালিয়ায় হিফজুল কুরআন ও আজান প্রতিযোগিতা ফুলপুরে জামিয়া দারুল আরকাম মহিলা মাদরাসায় খতমে বুখারী উপলক্ষে ওয়াজ ও দোয়া মাহফিল

আইটি টেকনিশিয়ান এনায়েত সড়ক দুর্ঘটনায় নিহত

Reporter Name / ১২০ Time View
Update : শনিবার, ২৬ জুলাই, ২০২৫

অনলাইন ডেস্ক :
আইটি টেকনিশিয়ান ইঞ্জিনিয়ার মো. এনায়েতুর রহমান সড়ক দুর্ঘটনায় ইন্তেকাল করেছেন। আজ শনিবার (২৬ জুলাই) বেলা দেড়টার দিকে ট্যুর উপলক্ষে শ্রীমঙ্গল যাওয়ার পথে ঢাকা-সিলেট রোডে শায়েস্তাগঞ্জ এলাকায় পিক-আপ ভ্যান, সিএনজি ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে দুর্ঘটনায় ঘটনাস্থলেই তিনি ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন।
এনায়েত ময়মনসিংহের ফুলপুর উপজেলার বওলা কেরানী বাড়ির মাওলানা মতিউর রহমানের পুত্র।
জানা যায়, তিনি ময়মনসিংহ স্বদেশ হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের আইটি টেকনেশিয়ান হিসেবে কর্মরত ছিলেন। এছাড়া এলাকায় একজন পরোপকারী, সজ্জন ব্যক্তি হিসেবে পরিচিত, সবার প্রিয়পাত্র ও ইসলামী ছাত্র শিবিরের রাজনীতির সাথে জড়িত ছিলেন। মৃত্যুর সময় তিনি স্ত্রী ও  ২ বছর বয়সী একজন কন্যা সন্তানসহ আত্মীয় স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় এনায়েত ইন্তেকাল করেছেন এমন সংবাদ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে। আল্লাহ তায়ালা যেন তাকে শাহাদাতের মর্যাদা দান করেন এবং পরিবারের সদস্যদের সবরে জামিল এখতিয়ার করার তাওফীক দান করেন।

আপডেট :

রবিবার (২৭ জুলাই) সকাল ৭টার দিকে তার লাশ বাড়িতে এসে পৌঁছেছে। বাড়ির পাশে পুরাননগর মাদরাসা মাঠে বেলা ২টায় তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। পরিবারের পক্ষ থেকে সবাইকে জানাজায় উপস্থিত হয়ে মরহুমের জন্য দোয়া করতে সকলের প্রতি আহ্বান জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা