• বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ০৫:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
ময়মনসিংহের ৭ উপজেলার জন্ম মৃত্যু নিবন্ধন অগ্রগতি বিষয়ে ফুলপুরে পর্যালোচনা সভা এই সীজনেই শীতবস্ত্র বিতরণ করা হবে– হাফেজ মাওলানা মুহিউদ্দিন আবারও বিশ্বসেরা বিজ্ঞানীর তালিকায় ফুলপুরের কৃতি সন্তান মালয়েশিয়ার সানওয়ে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সাইদুর রহমান সব ছাড়বো কিন্তু আল্লাহর দীনের ঝান্ডাকে ভূলুণ্ঠিত হতে দেব না— আল্লামা মামুনুল হক ফুলপুরে সাংবাদিক নাজিম উদ্দিনের পিতার জানাজা সম্পন্ন ফুলপুরে সাংবাদিক নাজিম উদ্দিনের বাবা আর নেই জামিয়াতুল হুমাইরা লিল বানাত, ফুলপুর-এর ১৭তম খতমে বুখারী উপলক্ষে দোয়া মাহফিল ৬ জানুয়ারি বাশুয়া কবিরপুর মাদরাসার সভা ৮ জানুয়ারি, আল্লামা মামুনুল হকসহ আসছেন দেশি-বিদেশি শীর্ষ উলামায়ে কেরাম ঝালকাঠির কাঠালিয়ায় হিফজুল কুরআন ও আজান প্রতিযোগিতা ফুলপুরে জামিয়া দারুল আরকাম মহিলা মাদরাসায় খতমে বুখারী উপলক্ষে ওয়াজ ও দোয়া মাহফিল

রাজধানীর উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় ছারছীনার পীরের শোক

Reporter Name / ১৮৬ Time View
Update : মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫

অনলাইন ডেস্ক :

রাজধানীর উত্তরার দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমান বাহিনীর এফ-৭ বিজিআই প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ছারছীনা দরবার শরীফের পীর ছাহেব আমীরে হিযবুল্লাহ আলহাজ্ব হযরত মাওলানা শাহ্ আবু নছর নেছারুদ্দীন আহমাদ হুসাইন দামাত বারাকাতুহুম।

এক শোক বার্তায় ছারছীনার পীর বলেন- আল্লাহ তায়ালার ফয়সালা মেনে নিতেই হবে। বিমান দুর্ঘটনা একটি উসীলা মাত্র। তিনি দুর্ঘটনায় পাইলটসহ নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন। পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি তিনি গভীর সমবেদনা জানিয়ে পরিবারের সকলকে ধৈর্য্য ধারণ করার জন্য আহ্বান জানিয়েছেন।

এছাড়াও বহু কোমলমতি শিক্ষার্থী ঝলসে গুরুতর আহত হয়েছে। চোখের সামনে কাঁদছে কোমলমতি শিক্ষার্থীরা।  হাসপাতালের বেডে দগ্ধ দেহ নিয়ে কাতরাচ্ছে তারা। তিনি বিমান বিধ্বস্তের ঘটনায় আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন।

তিনি বলেন- এই দুর্ঘটনায় আমি ও আমাদের সংগঠন বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহ ও এর অঙ্গ সংগঠনের প্রতিটি নেতাকর্মী অত্যন্ত মর্মাহত। এসময় তিনি সংগঠনের সকল নেতাকর্মী বিশেষ করে ঢাকা ও আশেপাশের সকলের প্রতি আহ্বান জানিয়ে বলেন, এই দুঃসময়ে আহতদের পাঁশে দাঁড়ান।  রক্ত দিন। সেবা দিন ও সহযোগিতা করুন। তৎসঙ্গে দেশবাসীর প্রতি তিনি এ ঘটনায় আহতদের জন্য দোয়া করতে  আহ্বান জানান। আল্লাহ তায়ালা সবাইকে হেফাজত করুক।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা