নুরুজ্জামান সরকার বকুল :
ময়মনসিংহের তারাকান্দায় সড়ক দুর্ঘটনায় পিক-আপ ভ্যানের চালক নিহত হয়েছেন। আজ সোমবার (২১ জুলাই) সকাল সোয়া ৬টার দিকে ঢাকা-শেরপুর আঞ্চলিক মহাসড়কে তারাকান্দার গোপালপুর বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
জানা যায়, ইমাম পরিবহনের একটি গাড়ি ও একটি পিক-আপ ভ্যান মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিক-আপ ভ্যানের চালক ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনায় আরেকজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তবে তাদের পরিচয় এখনো জানা যায়নি।
তারাকান্দা থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তারাকান্দা থানার ওসি টিপু সুলতান বলেন, এ ঘটনায় যান চলাচল বর্তমানে স্বাভাবিক রয়েছে। আর এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।