মো. আব্দুল মান্নান :
ময়মনসিংহের ফুলপুরে গণঅভ্যুত্থানে শহিদ মো. সাইফুল ইসলামের পরিবারকে এক লক্ষ টাকা অনুদান ঘোষণা করলেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. মোতাহার হোসেন তালুকদার। জুলাই গণ-অভ্যুত্থানে শহিদ মো. সাইফুল ইসলামের প্রথম মৃত্যুবার্ষিকী উদযাপন উপলক্ষে রবিবার (২০ জুলাই ২০২৫) বেলা ৩টার দিকে উনার গ্রামের বাড়ি উপজেলার রহিমগঞ্জ ইউনিয়নের চকঢাকিরকান্দায় গিয়ে তিনি এ ঘোষণা দেন।

এর আগে শহিদ সাইফুল ইসলামের স্মরণে স্মরণসভা, কবর জিয়ারত, পুষ্প স্তবক অর্পণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
এতে বক্তব্য রাখেন, ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার, সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান ফারুক, ফুলপুর থানার ওসি মোঃ আব্দুল হাদি, সাইফুলের ছোট ভাই হাফিজুর রহমান প্রমুখ।

এসময় ফুলপুর উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব সিদ্দিকুর রহমান, সদস্য সচিব হেলাল উদ্দিন হেলু, যুগ্ম আহ্বায়ক একেএম সিরাজুল হক, ওয়াজেদুল ইসলাম, মোশারফ হোসেন, উপজেলা যুবদল সভাপতি সানোয়ার হোসেন খান, জেলা যুবদল নেতা শাজাহান সিরাজ,

জেলা উত্তর যুবদলের যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আরিফ, জেলা (উঃ) ছাত্রদলের সাধারণ সম্পাদক সুজা উদ্দিন সুজা, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাদেকুর রহমান, হিয়ন কবির মন্ডল, আহনাফ আসিফ, শহিদ সাইফুল ইসলামের তিন সন্তান প্রমুখ উপস্থিত ছিলেন।
জানা যায়, গত বছর ২০২৪ সনের এই দিনে ফুলপুর পৌরসভার পয়ারী রোডে আমুয়াকান্দা ধান মহালে বৈষম্যবিরোধী আন্দোলনে চক ঢাকিরকান্দা গ্রামের তৈয়ব আলীর পুত্র মো. সাইফুল ইসলাম (৩৫) গুলিবিদ্ধ হয়ে শহিদ হন।

এ উপলক্ষে কৃষকদল ও বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের উদ্যোগে বৃক্ষ রোপণ কর্মসূচি পালিত হয়েছে। এর আগে ইসলামিক ফাউন্ডেশন ফুলপুর উপজেলা শাখার উদ্যোগে কুরআনখানি, দুরুদ শরীফ, দোয়া ও মুনাজাত অনুষ্ঠিত হয়।