মো. আব্দুল মান্নান :
ময়মনসিংহের ফুলপুরে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ সাইফুল ইসলামের কবর জিয়ারত করলো উপজেলা যুব মজলিস। ফুলপুর উপজেলার রহিমগঞ্জ ইউনিয়নের চক ঢাকিরকান্দা গ্রামে শহিদ সাইফুল ইসলামের বাড়িতে গিয়ে আজ বুধবার (১৬ জুলাই ২০২৫) এ কর্মসূচি পালন করেন তারা। এসময় নেতৃবৃন্দ তার পরিবারের সদস্যদের সাথেও সাক্ষাৎ করেন।
কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে বাংলাদেশ খেলাফত যুব মজলিস ময়মনসিংহ জেলা উত্তর এর আওতাধীন ফুলপুর উপ-শাখার নেতৃবৃন্দ কর্মসূচিতে উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, শহিদ সাইফুল ইসলাম ২০২৪ সালের ২০ জুলাই ফুলপুর পৌরসভার আমুয়াকান্দা বাজার এলাকায় পয়ারী রোডে চলমান আন্দোলনে পুলিশের গুলিতে শাহাদাত বরণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত যুব মজলিস ফুলপুর উপজেলার সভাপতি মাওলানা আহমাদুল হক তামিম, ফুলপুর উপজেলার সংগঠন বিভাগের সম্পাদক মাওলানা শাব্বির আহমাদ ও বাংলাদেশ খেলাফত মজলিস ফুলপুর উপজেলা শাখার সহ-সভাপতি মাওলানা ডাঃ আজহারুল ইসলাম, বাংলাদেশ খেলাফত যুব মজলিস ফুলপুর পৌর শাখার সংগঠন বিভাগের সম্পাদক জনাব শহিদুল ইসলাম, পয়ারী ইউনিয়নের সভাপতি মাওলানা সাইফুল ইসলাম, রহিমগঞ্জ ইউনিয়নের সভাপতি মাওলানা কামরুল ইসলাম, হাফেজ শফিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।