• সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন
শিরোনাম
বীর মুক্তিযোদ্ধা মুখলেছুর রহমান ছিলেন একজন সৎ দানবীর ও ভালো মনের মানুষ ফুলপুরে দেশীয় অস্ত্র ও মাদকসহ পৃথক অভিযানে আটক ২ ১১ দলীয় ঐক্য জোটের অন্যতম নেতা মামুনুল হকের তারাকান্দা ও ধোবাউড়া সফর সাংবাদিক ইমনের বাবার জানাজা সম্পন্ন : দোয়ার দরখাস্ত ‘একই বুথে দুইজনের বেশি সাংবাদিক প্রবেশ করতে পারবেন না’- ইউএনও, ফুলপুর মাত্র দুই ঘন্টার ব্যবধানে মারা গেলেন ফুলপুরের দুই মুরুব্বি ময়মনসিংহে নির্বাচন ও গণভোট ২০২৬ সংক্রান্ত মতবিনিময় সভা ময়মনসিংহ-২ আসনে কারাগারে আটক পিতার পক্ষে নির্বাচনি প্রচারণায় নেমেছেন কন্যা কাশফী ময়মনসিংহ-২ আসনে হাতপাখার পক্ষে পথসভায় বক্তব্য রাখেন পীর সাহেব চরমোনাই ময়মনসিংহ-২ আসনে ১০ দলীয় ঐক্য জোট প্রার্থী মুফতী মুহাম্মাদুল্লাহর রিকশা প্রতীকের পক্ষে বিশাল মিছিল

বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র ও প্রপাগাণ্ডার প্রতিবাদে তারাকান্দায় বিক্ষোভ মিছিল

Reporter Name / ১৬৩ Time View
Update : রবিবার, ১৩ জুলাই, ২০২৫

অনলাইন ডেস্ক :

পুরান ঢাকায় মিটফোর্ড হাসপাতালের সামনে ব্যবসায়ীকে নৃশংসভাবে হত্যার বিচারে সুষ্ঠু তদন্তের দাবি ও খুলনায় যুবদল নেতা মোল্লা মাহবুবুর রহমানকে গুলি করে হত্যা এবং দেশব্যাপী বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র ও প্রপাগান্ডার প্রতিবাদে ময়মনসিংহের তারাকান্দায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার (১৩ জুলাই) বিকালে ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির উদ্যোগে ওই কর্মসূচি পালিত হয়। ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও তারাকান্দা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার এতে নেতৃত্ব দেন।

মিছিলটি উপজেলা সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। বিক্ষোভ মিছিলশেষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক এনায়েত উল্লাহ কালাম। এসময় তারাকান্দা উপজেলা বিএনপির সদস্য সচিব আব্দুস সালাম তালুকদার, যুগ্ম আহবায়ক কাজী আব্দুল বাতেন, আসাদুল হক মন্ডল,  ময়মনসিংহ উত্তর জেলা মৎস্যজীবী দলের সভাপতি হযরত আহমেদ সাকিব, তারাকান্দা উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আসাদ মন্ডল, রাকিব তালুকদার, শহীদুল ইসলাম মন্ডল, আসাদুল্লাহ আসাদ, সদস্য অবঃ সার্জেন্ট রফিকুল ইসলাম তালুকদার, ইবনে কাসেম মাস্টার, গালাগাঁও ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইয়াছিন আলী, ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সহসাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, সহসাংগঠনিক সম্পাদক এসএম  আমিনুল ইসলাম, তারাকান্দা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সাইদুল ইসলাম মন্ডল, সদস্য সচিব আমির হাসান স্বপন, তারাকান্দা উপজেলা ছাত্রদলের আহবায়ক আলমগীর হোসেন রকি  প্রমুখ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা