অনলাইন ডেস্ক :
ঢাকায় মিটফোর্ড হাসপাতালের সামনে জাহেলি যুগের ন্যায় বর্বরোচিতভাবে ব্যবসায়ী সোহাগকে হত্যার প্রতিবাদে ময়মনসিংহের ফুলপুরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (১২ জুলাই) বিকালে ফুলপুর বাসস্ট্যান্ড এলাকায় ওই বিক্ষোভ অনুষ্ঠিত হয়। ইসলামী আন্দোলন বাংলাদেশ এর আয়োজন করে।

এতে নেতৃত্ব দেন ইসলামী আন্দোলন ফুলপুর উপজেলা শাখার সভাপতি মুফতি নজরুল ইসলাম। এসময় সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, সহসভাপতি ইউসুফ আলী, বিল্লাল হোসেন, যুব আন্দোলনের সভাপতি শামছুল হুদা, ছাত্র আন্দোলনের সভাপতি মিনারুল ইসলাম, সহসভাপতি হাফেজ মুস্তাক্বীম,

সাধারণ সম্পাদক জিহাদ হাসান প্রমুখ মিছিলে অংশ নেন। সবশেষে আঞ্জুমান সুপার মার্কেটের সামনে এক পথসভায় বক্তব্য রাখেন বক্তারা। তারা সোহাগ হত্যা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।