মো. আব্দুল মান্নান :
বাংলাদেশ খেলাফত মজলিস, ময়মনসিংহের তারাকান্দা উপজেলা শাখার কমিটি গঠন করা হয়েছে। আজ সোমবার (৭ জুলাই) ময়মনসিংহ জেলা পূর্ব শাখার আওতাধীন তারাকান্দা উপজেলা শাখার নতুন কমিটি গঠন সম্পন্ন হয়েছে। এ উপলক্ষে সোমবার বিকাল ৩টায় তারাকান্দা জামান মার্কেটের নিচতলায় প্রেসক্লাবের এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়।
এতে জেলা পূর্ব শাখার সভাপতি মুফতী রফিকুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুফতী শামসুল ইসলাম রাহমানীর সঞ্চালনায় নতুন পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। এর আগে কুরআন তিলাওয়াতের মাধ্যমে শুরু হয় অধিবেশন। তারপর উপস্থিত নেতৃবৃন্দ ও কর্মীদের পরামর্শক্রমে নতুন কমিটি গঠন করা হয়।
নবগঠিত কমিটিতে সভাপতি হাফেজ আব্দুস সবুর খান, সিনিয়র সহ-সভাপতি মাওলানা ফজলুর রহমান, সহসভাপতি মাওলানা নূরুল আলম, সাধারণ সম্পাদক মাওলানা মোফাজ্জল হোসাইন, সহ-সাধারণ সম্পাদক মুফতি গিয়াস উদ্দিন ফয়জী, সাংগঠনিক সম্পাদক মাওলানা আশরাফুল ইসলাম পাঠান।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পূর্ব শাখার সহ-সভাপতি মুফতী আজিমুদ্দিন শাহ জামালী, সহসাধারণ সম্পাদক হাফেজ আব্দুস সালাম, সমাজ কল্যাণ সম্পাদক মাওলানা আনিসুর রহমান প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা নবগঠিত কমিটির সার্বিক সাফল্য কামনা করে ইসলামী আন্দোলনকে বেগবান করার আহ্বান জানান।