• শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম
ফুলপুরে ৪০ দিন জামাতে নামাজ পড়ে পুরস্কার পেলেন ১০ মুসুল্লী ফুলপুরের মাহিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক পদে নিয়োগ পাওয়ায় বিভিন্ন মহলের পক্ষ থেকে অভিনন্দন ফুলপুরে দাদী ও মা’সহ গুরুতর আহত শিশুকন্যা ইফামনি, সিএনজি চালক আটক ময়মনসিংহের ৭ উপজেলার জন্ম মৃত্যু নিবন্ধন অগ্রগতি বিষয়ে ফুলপুরে পর্যালোচনা সভা এই সীজনেই শীতবস্ত্র বিতরণ করা হবে– হাফেজ মাওলানা মুহিউদ্দিন আবারও বিশ্বসেরা বিজ্ঞানীর তালিকায় ফুলপুরের কৃতি সন্তান মালয়েশিয়ার সানওয়ে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সাইদুর রহমান সব ছাড়বো কিন্তু আল্লাহর দীনের ঝান্ডাকে ভূলুণ্ঠিত হতে দেব না— আল্লামা মামুনুল হক ফুলপুরে সাংবাদিক নাজিম উদ্দিনের পিতার জানাজা সম্পন্ন ফুলপুরে সাংবাদিক নাজিম উদ্দিনের বাবা আর নেই জামিয়াতুল হুমাইরা লিল বানাত, ফুলপুর-এর ১৭তম খতমে বুখারী উপলক্ষে দোয়া মাহফিল ৬ জানুয়ারি

হালুয়াঘাটে বাংলাদেশ খেলাফত মজলিসের সম্ভাব্য এমপি প্রার্থী মাওলানা তাজুল ইসলাম আকন্দ

Reporter Name / ২৯৩ Time View
Update : রবিবার, ৬ জুলাই, ২০২৫

মো. আব্দুল মান্নান :
১৪৬, ময়মনসিংহ-১ (হালুয়াঘাট-ধোবাউড়া) সংসদীয় আসন থেকে বাংলাদেশ খেলাফত মজলিসের সম্ভাব্য এমপি প্রার্থী মাওলানা মো. তাজুল ইসলাম আকন্দ। আজ রবিবার (৬ জুলাই ২০২৫) সকাল থেকে দুপুর পর্যন্ত প্রথমে ধারা বাজার জামে মসজিদে, দ্বিতীয়ত ভাট্টা নয়াপাড়ায় মাওলানা তাজুল ইসলামের গ্রামের বাড়িতে ও তৃতীয়ত জামিয়া এমদাদিয়া ভাট্টা মাদরাসা কার্যালয়ে বৈঠকশেষে এ সিদ্ধান্ত গৃহীত হয়।
সরেজমিন গিয়ে মাওলানা মো. তাজুল ইসলামের সাথে কথা বলে জানা যায়, ১৯৯৩-৯৪ সেশনে উত্তর ময়মনসিংহের ঐতিহ্যবাহী ক্বওমী শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া আরাবিয়া আশরাফুল উলূম বালিয়া থেকে তিনি দাওরায়ে হাদীস পাস করেন। তার বাবার নাম মরহুম তমিজ উদ্দিন আকন্দ ও মায়ের নাম মরহুমা জাহের বানু। তারা ৩ ভাই ও ৪ বোন। মাওলানা তাজুল ইসলাম বোনদের মধ্যে সবার ছোট হলেও ভাইদের মধ্যে সবার বড়।

তিনি দীর্ঘদিন ধরে বাড়ির পাশে গড়ে ওঠা জামিয়া এমদাদিয়া ভাট্টা মাদরাসার নায়েবে মুহতামিম পদে খেদমত করে আসছিলেন। বর্তমানে তিনি ওই মাদরাসার পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। উনার আরেকটি বড় পরিচয় রয়েছে যার মাধ্যমে হালুয়াঘাট ধোবাউড়ার মানুষ এমনকি এর আশপাশের মানুষও তাকে খুবই সহজে চিনেন; সেটি হলো- তিনি এফ. এম ট্যুরস্ অ্যান্ড ট্রাভেলস্-এর ম্যানেজিং পার্টনার।


সম্প্রতি তিনি বাংলাদেশ খেলাফত মজলিস হালুয়াঘাট উপজেলা শাখার সভাপতি নির্বাচিত হয়েছেন। হালুয়াঘাট পৌর এলাকায় উনার বাসভবন রয়েছে। ওখান থেকে তার রাজনৈতিক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন।
জানা যায়, আগামী ১৫ জুলাই বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মনোনয়ন ফরম জমা দেওয়ার শেষ তারিখ। সেই লক্ষ্যে আজ সকালে ১৪৬, ময়মনসিংহ-১ (হালুয়াঘাট-ধোবাউড়া) আসন থেকে এমপি পদে সম্ভাব্য প্রার্থী নির্বাচন করার জন্য বৈঠক বসে। বিভিন্ন দিক আলোচনা সমালোচনা ও বিশ্লেষণ করে এ পদের জন্য সম্ভাব্য প্রার্থী হিসেবে মাওলানা মো. তাজুল ইসলাম আকন্দের নাম শীর্ষে চলে আসে।
এ বিষয়ে জানতে চাইলে মাওলানা তাজুল ইসলাম আকন্দ বলেন, আমি চাইছিলাম যে, এ স্থানে অন্য কেহ আসুক। কিন্তু যেহেতু অন্য কাউকে পাওয়া যাচ্ছে না তাহলে আর কি করা? অবশেষে দলের সবাইকে সার্বিকভাবে তাকে সহযোগিতা করতে হবে এমন শর্তে তিনি সম্মতি জ্ঞাপন করেন।
এসময় বাংলাদেশ খেলাফত মজলিস ফুলপুর উপজেলা শাখার সভাপতি ও ১৪৭, ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা) সংসদীয় আসন থেকে এমপি পদে মনোনয়ন প্রত্যাশী মুফতী আজীমুদ্দীন শাহ জামালী, হালুয়াঘাট শাখার সহসভাপতি মাওলানা ফরিদ আহমাদ, মাওলানা রঈস উদ্দিন, খয়রাকুড়ি মাদরাসার মুহতামিম মাওলানা তাজুল ইসলাম বাশার, নাগলা ৫৪ হাজারের মাওলানা আব্দুস সালাম, উপজেলা শাখার সাধারণ সম্পাদক বিষমপুরের মাওলানা আব্দুস সালাম, নড়াইল ইউনিয়ন কমিটির সভাপতি মাওলানা রেজাউল করিম, সাধারণ সম্পাদক মাওলানা আবুল কালাম আজাদ, ভাট্টা মাদরাসার নাজিমে তালিমাত মাওলানা শামীমুল হাসান, পূর্ব নড়াইল আরাফাত জামে মসজিদের কার্যকরী কমিটির সভাপতি মাওলানা মো. আব্দুল মান্নান প্রমুখ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা