মো. আব্দুল মান্নান :
ময়মনসিংহের ফুলপুরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় খালেদা বেগম (৬০) নামে এক বয়স্কা নারীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১ জুলাই) সকাল ১১টার দিকে ঢাকা-শেরপুর আঞ্চলিক মহাসড়কে রোড পার হওয়ার সময় ফুলপুর পৌরসভার চেরাগ আলী রাইস মিল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
খালেদা উপজেলার রহিমগঞ্জ ইউনিয়নের পারতলা (মুন্সিবাড়ি) গ্রামের মৃত হারুনুর রশীদের মেয়ে। তিনি গত কিছু দিন ধরে ফুলপুর পৌরসভার আনোয়ার খিলায় তার বড়বোন হাজেরা খাতুনের বাসায় থাকতেন। তার বোন হাজেরা (৭০) জানান, তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন। হঠাৎ এদিক সেদিক চলে যেতেন।
ফুলপুর থানার ওসি মো. আব্দুল হাদি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আত্মীয় স্বজনের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই তাদের নিকট লাশ হস্তান্তর করা হয়েছে।