• শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ১০:১৩ অপরাহ্ন
শিরোনাম
১১ দলীয় ঐক্য জোটের অন্যতম নেতা মামুনুল হকের তারাকান্দা ও ধোবাউড়া সফর সাংবাদিক ইমনের বাবার জানাজা সম্পন্ন : দোয়ার দরখাস্ত ‘একই বুথে দুইজনের বেশি সাংবাদিক প্রবেশ করতে পারবেন না’- ইউএনও, ফুলপুর মাত্র দুই ঘন্টার ব্যবধানে মারা গেলেন ফুলপুরের দুই মুরুব্বি ময়মনসিংহে নির্বাচন ও গণভোট ২০২৬ সংক্রান্ত মতবিনিময় সভা ময়মনসিংহ-২ আসনে কারাগারে আটক পিতার পক্ষে নির্বাচনি প্রচারণায় নেমেছেন কন্যা কাশফী ময়মনসিংহ-২ আসনে হাতপাখার পক্ষে পথসভায় বক্তব্য রাখেন পীর সাহেব চরমোনাই ময়মনসিংহ-২ আসনে ১০ দলীয় ঐক্য জোট প্রার্থী মুফতী মুহাম্মাদুল্লাহর রিকশা প্রতীকের পক্ষে বিশাল মিছিল ময়মনসিংহ-২ আসনে ১০ দলীয় ঐক্য জোট রিকশা প্রতীকের প্রার্থীর পক্ষে তারাকান্দায় বিশাল মিছিল ফুলপুরে হাফেজ নাজমুল ইসলাম আর নেই

নিজ এলাকায় ফুলেল শুভেচ্ছায় সিক্ত হলেন ময়মনসিংহ-১ আসনের এমপি সায়েম

Reporter Name / ১৪৯ Time View
Update : রবিবার, ১৪ জানুয়ারি, ২০২৪

মো. আব্দুল মান্নান

নিজ এলাকায় ফুলেল শুভেচ্ছায় সিক্ত হলেন ১৪৬, ময়মনসিংহ-১ (হালুয়াঘাট-ধোবাউড়া) আসনের নবনির্বাচিত জাতীয় সংসদ সদস্য মাহমুদুল হক সায়েম।

 

আজ রবিবার (১৪ জানুয়ারি) তিনি এলাকায় আসলে হালুয়াঘাট ও ধোবাউড়ার বিভিন্ন মহলের পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।

জানা যায়, সায়েম এলাকায় আসার সময় তার গাড়ি ফুলপুর হয়ে হালুয়াঘাটের সীমানায় অর্থাৎ সরচাপুর ঢুকতেই উৎসুক জনতা তাকে ফুলের তোড়া দিয়ে অভিনন্দন জানান। এরপর নাগলা বাজার, ধারা কলেজ গেট, ধারা মুরগী মহাল, বাসস্ট্যান্ডে, ইটাখলায় আলীশাহ সড়ক সংলগ্ন স্থানে, গাঙিনারপাড়ে, দর্শাপাড়ে, হালুয়াঘাটে ঢুকার সময় ও উপজেলা পরিষদ সংলগ্ন জয়িতা মহিলা মার্কেটের সামনে তাকে হাজারো নেতাকর্মী ফুলেল শুভেচ্ছা জানান।

 

এরপর জয়িতা মহিলা মার্কেটের সামনে আয়োজিত নবনির্বাচিত জাতীয় সংসদ সদস্য সংবর্ধনা অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। এর আগে শাকুয়াই ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান নাজিম উদ্দিনের সভাপতিত্বে ও যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মোতালেবের সঞ্চালনায় বক্তব্য রাখেন, ৮নং নড়াইল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নবী হোসেন, সাবেক ইউপি চেয়ারম্যান কামরুল হাসান, সাবেক ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম, আওয়ামী লীগ নেতা আলী আহসান প্রমুখ।

তারপর বেলা ৩টার দিকে তিনি ধোবাউড়ার উদ্দেশ্যে রওনা করেন। সেখানেও তাকে বিভিন্ন মহলের পক্ষ থেকে গণসংবর্ধনা দেওয়া হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে ধারা ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন মতি বলেন, আপনার হাতে আমরা উন্নয়নের চাবি তুলে দিলাম। এখন বাকিটা আপনার দায়িত্ব। এসময় আরও অনেকে বক্তব্য রাখেন।

প্রধান অতিথি নবনির্বাচিত জাতীয় সংসদ সদস্য মাহমুদুল হক সায়েম বলেন, আপনারা আমাকে যে সম্মান দিয়েছেন আমি যেন তা ধরে রাখতে পারি এজন্য দোয়া করবেন। এছাড়া আমি আপনাদেরকে যে কথা বলে ভোট চেয়েছি এখন তা যদি না করতে পারি তাহলে আগামী নির্বাচনে আপনারা আমাকে ভোট দিবেন না। কাজেই কথা অনুযায়ী উন্নয়ন করা এখন আমার দায়িত্ব ও একমাত্র কর্তব্য। আমি যেন আমার কর্তব্য সঠিকভাবে পালন করতে পারি এ ব্যাপারে সকলের সার্বিক সহযোগিতা ও দোয়া কামনা করছি।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা