• বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০২:১৯ অপরাহ্ন
শিরোনাম
ফুলপুরে ৪০ দিন জামাতে নামাজ পড়ে পুরস্কার পেলেন ১০ মুসুল্লী ফুলপুরের মাহিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক পদে নিয়োগ পাওয়ায় বিভিন্ন মহলের পক্ষ থেকে অভিনন্দন ফুলপুরে দাদী ও মা’সহ গুরুতর আহত শিশুকন্যা ইফামনি, সিএনজি চালক আটক ময়মনসিংহের ৭ উপজেলার জন্ম মৃত্যু নিবন্ধন অগ্রগতি বিষয়ে ফুলপুরে পর্যালোচনা সভা এই সীজনেই শীতবস্ত্র বিতরণ করা হবে– হাফেজ মাওলানা মুহিউদ্দিন আবারও বিশ্বসেরা বিজ্ঞানীর তালিকায় ফুলপুরের কৃতি সন্তান মালয়েশিয়ার সানওয়ে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সাইদুর রহমান সব ছাড়বো কিন্তু আল্লাহর দীনের ঝান্ডাকে ভূলুণ্ঠিত হতে দেব না— আল্লামা মামুনুল হক ফুলপুরে সাংবাদিক নাজিম উদ্দিনের পিতার জানাজা সম্পন্ন ফুলপুরে সাংবাদিক নাজিম উদ্দিনের বাবা আর নেই জামিয়াতুল হুমাইরা লিল বানাত, ফুলপুর-এর ১৭তম খতমে বুখারী উপলক্ষে দোয়া মাহফিল ৬ জানুয়ারি

ফুলপুরে পলিথিন বিরোধী মোবাইল কোর্ট, ৩ দোকানিকে ২২ হাজার টাকা জরিমানা

Reporter Name / ১২৭ Time View
Update : সোমবার, ৩০ জুন, ২০২৫

মো. আব্দুল মান্নান :

ময়মনসিংহের ফুলপুরে পলিথিন বিরোধী মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। আজ সোমবার (৩০ জুন) ফুলপুর পৌরসভার আমুয়াকান্দা বাজারে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান ফারুকের নেতৃত্বে ওই মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

জানা যায়, বাংলাদেশে পলিথিন ব্যবহার ও বিক্রয় সম্পূর্ণভাবে নিষিদ্ধ। এরপরও এখনও কিছু অসাধু ব্যবসায়ী পলিথিন ব্যবহার করছে, যা পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর। এই প্রেক্ষাপটে জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি আইন প্রয়োগের অংশ হিসেবে মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়।

অভিযানের সময় অবৈধভাবে পলিথিন বহন, মজুদ ও বিক্রয়ের দায়ে বাজারের ৩টি দোকানিকে মোট ২২ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এ সময় সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান ফারুকের সাথে  পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা, ফুলপুর থানা পুলিশ প্রমুখ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা