মো. আব্দুল মান্নান :
ঢাকা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে রবিবার (২৯ জুন) বাংলাদেশ খেলাফত মজলিসের এমপি প্রার্থীদের সাক্ষাৎকার গ্রহণ অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মামুনুল হক। রবিবারের ওই অনুষ্ঠানে ১৪৭, ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা) আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের এমপি পদে কে প্রার্থী হবেন বা কে সাক্ষাৎকার দিবেন এসব বিষয়ে ময়মনসিংহের ফুলপুর বাসস্ট্যান্ড জামে মসজিদের দ্বিতীয় তলায় আজ শনিবার (২৮ জুন) বাদ মাগরিব গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় এমপি হিসেবে প্রার্থী হওয়ার জন্য ৩-৪ জনের নাম উল্লেখ করা হয়।
এতে উপস্থিত ছিলেন, এমপি প্রার্থী উপজেলার রহিমগঞ্জের কৃতি সন্তান বাংলাদেশ খেলাফত মজলিস ঢাকা মহানগর উত্তর শাখার সহসভাপতি মুফতি মুহাম্মাদুল্লাহ, ফুলপুর উপজেলা শাখার সভাপতি মুফতি আজীমুদ্দীন শাহ জামালী, সহসভাপতি মাওলানা আবুল কাসেম, হাফেজ আজীমুদ্দীন, হাজী আব্দুল কাদের, উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা আনিসুর রহমান, সাংগঠনিক সম্পাদক মাওলানা ফারুক আহমাদ, সহসাংগঠনিক সম্পাদক মাওলানা মতিউর রহমান, সহসাংগঠনিক সম্পাদক মাওলানা হিফজুর রহমান, বায়তুল মাল সম্পাদক শাহজাহান, সদস্য হাফেজ নুমান আহমাদ, বালিয়া ইউনিয়ন শাখার সভাপতি হাফেজ খলিল আহমেদ, রূপসী ইউনিয়ন শাখার সভাপতি মুফতি মাহমুদুল হাসান মামুন, রহিমগঞ্জ ইউনিয়ন শাখার সভাপতি মাওলানা আব্দুল করীম, ফুলপুর সদর ইউনিয়ন শাখার সভাপতি মাওলানা শফিকুল ইসলাম, যুব মজলিসের ফুলপুর উপজেলা সভাপতি মাওলানা আহমাদুল হক তামিম, সাধারণ সম্পাদক মাওলানা শাব্বির আহমাদ, ফুলপুর ইউনিয়নের সিনিয়র সহসভাপতি হাফেজ হেলাল উদ্দিন, সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল কাদির, সাংগঠনিক সম্পাদক মাওলানা আবুল খায়ের, রূপসী ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা ফজলুল হক, সাংগঠনিক সম্পাদক মাস্টার আলী আহসান পলাশ প্রমুখ।