নিজস্ব সংবাদদাতা
ময়মনসিংহের ফুলপুরে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করলো একটি সমাজ সেবামূলক প্রতিষ্ঠান ফুশাস বা ফুলপুর শান্তি সংঘ। উপজেলার বওলা ইউনিয়নে অসহায় ও প্রতিবন্ধী মানুষের মাঝে শনিবার বিকালে তারা এসব কম্বল বিতরণ করেন।
এসময় উপস্থিত ছিলেন, ফুশাসের প্রতিষ্ঠাতা পরিচালক রাকিবুল আলম খান, সভাপতি তরিকুল ইসলাম তারেক, সাধারণ সম্পাদক তুসিব আহমেদ, সাংগঠনিক সম্পাদক আব্দুল আলীম, রবিউল হক সরকার বাবু প্রমুখ।