• বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:২৭ অপরাহ্ন
শিরোনাম
প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক মোস্তাফিজুর রহমানের বাবা আর নেই ‘আয়ুব আলী খোকন একজন আদর্শ শিক্ষক ছিলেন, যতগুলো গুণ থাকা দরকার তার মধ্যে সবই ছিল’ ময়মনসিংহ-২ আসনে স্বতন্ত্র প্রার্থী শাহ শহীদ সারোয়ারের নির্বাচনি পথসভা বিএনপি নেতার বিরুদ্ধে দাঁড়ি ধরে হেনস্তার অভিযোগ : প্রশাসনিক তদন্ত দাবি মিছিলের শহরে পরিণত হয়েছিল ফুলপুর পয়ারী গোকুল চন্দ্র উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আয়ুব আলী খোকন স্যার আর নেই বীর মুক্তিযোদ্ধা মুখলেছুর রহমান ছিলেন একজন সৎ দানবীর ও ভালো মনের মানুষ ফুলপুরে দেশীয় অস্ত্র ও মাদকসহ পৃথক অভিযানে আটক ২ ১১ দলীয় ঐক্য জোটের অন্যতম নেতা মামুনুল হকের তারাকান্দা ও ধোবাউড়া সফর সাংবাদিক ইমনের বাবার জানাজা সম্পন্ন : দোয়ার দরখাস্ত

ফুলপুরে মায়ের অভিযোগ পেয়ে মাদক সেবনরত অবস্থায় ছেলে আটক

Reporter Name / ১৫১ Time View
Update : শুক্রবার, ২৭ জুন, ২০২৫

অনলাইন ডেস্ক :

ময়মনসিংহের ফুলপুরে মায়ের অভিযোগের ভিত্তিতে মাদক সেবনরত অবস্থায় আটক হয় ২৩ বছর বয়সী এক যুবক। বৃহস্পতিবার (২৬ জুন) রাত ১০টার দিকে ফুলপুর পৌরসভার গ্রীণ রোডে এ ঘটনা ঘটে। আটক ওই যুবকের নাম ফাহিম হাসান (২৩)।

জানা যায়, ফাহিম গ্রীণ রোডের মৃত আব্দুল্লাহর ছেলে। সে  দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। প্রতিদিনের মতো বৃহস্পতিবার  রাতেও মাদক সেবন করে বাসায় ফেরে সে এবং মা ছালমা বেগম ও বোনের ওপর শারীরিক নির্যাতন চালায়। টাকা না দেওয়ায় ঘরের আসবাবপত্র ভাঙচুর করে।

পরে তার অত্যাচার সহ্য করতে না পেরে অসহায় মা ফোন দেয় প্রশাসনকে জানান। এরপর ফুলপুর উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাদিয়া ইসলাম সীমা  ফুলপুর থানার ওসি আব্দুল হাদিকে সাথে নিয়ে মোবাইল কোর্ট পরিচালনা করেন।

এদিকে, ওসি আব্দুল হাদির দিকনির্দেশনায় এসআই আনোয়ার পুলিশের একটি ফোর্স নিয়ে অভিযানে অংশ নেন এবং ফাহিমকে ঘটনাস্থল থেকে আটক করা হয়।

পরে ভুক্তভোগী মা, বোন এবং বোনজামাইয়ের জবানবন্দির ভিত্তিতে এবং ঘটনাস্থলে মাদক সেবনের প্রমাণ পাওয়ায় ফাহিমকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। কারাদণ্ড প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া ইসলাম সীমা।

এ ব্যাপারে জানতে চাইলে ফুলপুর থানার ওসি আব্দুল হাদি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আসামি ফাহিমকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজা দিয়ে থানায় হস্তান্তর করা হয়েছে। যথাযথ আইনি প্রক্রিয়া শেষ করে তাকে কারাগারে পাঠানো হবে।

*ছবি ও তথ্য অনলাইন থেকে সংগৃহীত।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা