হাফেজ মাওলানা যুবায়ের আহমাদ :
প্রথমবারের মতো দাওরায়ে হাদিস সনদে এমপিওভুক্ত চাকরি। আজ বুধবার (২৫ জুন ২০২৫) মাদরাসা শিক্ষাবোর্ড তাদের ওয়েবসাইটে যে স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা নীতিমালা প্রকাশ করেছে তাতে ইবতেদায়ি ক্বারি পদে দাওরায়ে হাদিস পাসদের জন্য সুযোগ রাখা হয়েছে।
এতে আলিয়া মাদরাসার সনদ ছাড়াই কওমি মাদরাসার দাওরায়ে হাদিসের সনদে আলিয়া মাদরাসার চাকরির প্রারম্ভিক সুযোগ হলো। যদিও এটি দাখিল/আলিম (মুজাব্বিদ) সমপর্যায়ের। কিন্তু কওমি মাদরাসার স্তরগুলোর স্বীকৃতি থাকলে হয়তো উপরের পর্যায়েরই হতো। সংযুক্ত ইবতেদায়ি মাদরাসাগুলোতে জুনিয়র মৌলবির হাজার হাজার পদ খালি। এখানেও দাওরায়ে হাদিস পাসদের সুযোগ দিলে আলিয়া মাদরাসার ইবতেদায়ি স্তর অনেকটা মানসম্মত হবে বলে আশা করি।
মাদরাসা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এবং সরকারকে ধন্যবাদ।
* লেখক
কলামিস্ট, খতিব, পাবলিক স্পিকার ও শিক্ষক।