মো. আব্দুল মান্নান :
ময়মনসিংহের তারাকান্দায় সড়ক দুর্ঘটনায় দুই মাদরাসা শিক্ষার্থীর একজন মারা গেছেন। শুক্রবার (২০ জুন) বিকালে তারাকান্দার কোদালধর বাসস্ট্যান্ডের দক্ষিণ পাশে তেলের পাম্পের নিকটে এ ঘটনা ঘটে।
জানা যায়, ফুলপুর উপজেলার বওলা ইউনিয়নের মহদীপুর গ্রামের জামাল উদ্দিনের দুই ছেলে মোহাম্মদ রাকিব ও সাকিব মাদ্রাসার উদ্দেশ্যে বের হয়।
পরে কোদালধল এলাকায় যাওয়ার পর সিএনজি ও এম্বুলেন্সের সাথে ধাক্কা লেগে ছোট ভাই রাকিব ঘটনাস্থলেই মারা যায় আর বড় ভাই সাকিবকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গুরুতর আহত অবস্থায় ভর্তি করা হয়। তারাকান্দা থানা পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।