• বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ১২:২২ পূর্বাহ্ন
শিরোনাম
ফুলপুরে জমি সংক্রান্ত বিরোধে নিহত ১ প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক মোস্তাফিজুর রহমানের বাবা আর নেই ‘আয়ুব আলী খোকন একজন আদর্শ শিক্ষক ছিলেন, যতগুলো গুণ থাকা দরকার তার মধ্যে সবই ছিল’ ময়মনসিংহ-২ আসনে স্বতন্ত্র প্রার্থী শাহ শহীদ সারোয়ারের নির্বাচনি পথসভা বিএনপি নেতার বিরুদ্ধে দাঁড়ি ধরে হেনস্তার অভিযোগ : প্রশাসনিক তদন্ত দাবি মিছিলের শহরে পরিণত হয়েছিল ফুলপুর পয়ারী গোকুল চন্দ্র উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আয়ুব আলী খোকন স্যার আর নেই বীর মুক্তিযোদ্ধা মুখলেছুর রহমান ছিলেন একজন সৎ দানবীর ও ভালো মনের মানুষ ফুলপুরে দেশীয় অস্ত্র ও মাদকসহ পৃথক অভিযানে আটক ২ ১১ দলীয় ঐক্য জোটের অন্যতম নেতা মামুনুল হকের তারাকান্দা ও ধোবাউড়া সফর

ফুলপুরে শুক্রবার রাতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনার আপডেট নিউজ

Reporter Name / ২২৪ Time View
Update : শনিবার, ২১ জুন, ২০২৫

মো. আব্দুল মান্নান :
ময়মনসিংহের ফুলপুরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলেই ৬ জনসহ মোট ৮ জন মারা গেছেন। শুক্রবার (২০ জুন) রাত সোয়া ৮টার দিকে ফুলপুর পৌরসভার ঢাকা-হালুয়াঘাট আঞ্চলিক মহাসড়কে বাশবাড়ি এলাকায় মনোয়ার হোসেনের বাসার সামনে এ দুর্ঘটনা ঘটে। ঢাকাগামী শ্যামলী বাংলা পরিবহনের একটি গাড়ি (ঢাকা মেট্রো ব- ১৩-১০৫৯) হালুয়াঘাটগামী যাত্রীবাহী একটি মাহিন্দ্রকে ধাক্কা দেয়। এতে মাহিন্দ্রের চালকসহ ৬ জন ঘটনাস্থলেই মারা যান। আর ২ জন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর মারা গেছেন বলে জানা গেছে।
হাসপাতালসূত্রে জানা গেছে, দুর্ঘটনাস্থল থেকে ৫ জনকে ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছিল। পরে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। ওই ৫ জনের ২ জন মারা গেছেন। ঘটনাস্থলে নিহতরা হলেন- ফুলপুরের কাজিয়াকান্দা গ্রামের (বড়বাড়ি সংলগ্ন) তিন চিল্লার সাথী  জসিম উদ্দিনের ছেলে ফরিদ (৩৮), নিশুনিয়াকান্দা গ্রামের মৃত মইজ উদ্দিনের পুত্র তিন চিল্লার সাথী জহের আলী (৭০), হালুয়াঘাটের বালিজুড়ি গ্রামের আব্দুল কুদ্দুসের স্ত্রী হাসিনা খাতুন (৫০),  কয়রাহাটি গ্রামের মৃত জবান আলীর ছেলে শামসুদ্দিন (৬৫), জয়রামকুড়া গ্রামের আফাজ উদ্দিনের ছেলে রুবেল (৩০) ও লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার নিজগুড্ডিমারি গ্রামের আবদুল মালেক শাহের পুত্র কাজিম উদ্দিন (২৮)।
আর ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে যে ৫ জনকে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে এদের মধ্যে ২ জন অজ্ঞাত। আর বাকি ৩ জন হলেন- লাল মিয়া (৪০), মারজিয়া (৩০) ও আলিম উদ্দিন (২৬)। এই ৫ জনের মধ্যে ২ জন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন বলে জানা গেছে।
এ ঘটনায় উত্তেজিত জনতা বাসে আগুন ধরিয়ে দেয়। যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নেভায়। দুর্ঘটনার খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে হাজারো জনতা ঘটনাস্থলে গিয়ে ভীড় জমায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছেন- পুলিশ ও সেনাবাহিনী। আর উদ্ধার কাজে ফায়ার সার্ভিসের কর্মীরা নিয়োজিত ছিলেন। ফুলপুর উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া ইসলাম সীমা, সহকারী পুলিশ সুপার (ফুলপুর সার্কেল) মো. মাকসুদুর রহমান, ফুলপুর থানার ওসি মো. আব্দুল হাদি, আর্মি অফিসার ও রাজনৈতিক নেতৃবৃন্দ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
নিহতদের ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে রাখা হয়েছে। নিহতের স্বজনরা এসে তাদের লাশ সনাক্ত করছেন। এ রিপোর্ট লেখার সময় জহের আলীর স্বজন ও ফরিদের স্বজনরা কান্নায় মুচড়ে যাচ্ছিল। পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে এবং যান চলাচল করছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা