• শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
১১ দলীয় ঐক্য জোটের অন্যতম নেতা মামুনুল হকের তারাকান্দা ও ধোবাউড়া সফর সাংবাদিক ইমনের বাবার জানাজা সম্পন্ন : দোয়ার দরখাস্ত ‘একই বুথে দুইজনের বেশি সাংবাদিক প্রবেশ করতে পারবেন না’- ইউএনও, ফুলপুর মাত্র দুই ঘন্টার ব্যবধানে মারা গেলেন ফুলপুরের দুই মুরুব্বি ময়মনসিংহে নির্বাচন ও গণভোট ২০২৬ সংক্রান্ত মতবিনিময় সভা ময়মনসিংহ-২ আসনে কারাগারে আটক পিতার পক্ষে নির্বাচনি প্রচারণায় নেমেছেন কন্যা কাশফী ময়মনসিংহ-২ আসনে হাতপাখার পক্ষে পথসভায় বক্তব্য রাখেন পীর সাহেব চরমোনাই ময়মনসিংহ-২ আসনে ১০ দলীয় ঐক্য জোট প্রার্থী মুফতী মুহাম্মাদুল্লাহর রিকশা প্রতীকের পক্ষে বিশাল মিছিল ময়মনসিংহ-২ আসনে ১০ দলীয় ঐক্য জোট রিকশা প্রতীকের প্রার্থীর পক্ষে তারাকান্দায় বিশাল মিছিল ফুলপুরে হাফেজ নাজমুল ইসলাম আর নেই

ফুলপুরে প্রেমসংক্রান্ত ঘটনায় নিহত নেহালের সেই প্রেমিকা শান্তা ও তার ভাবী আটক

Reporter Name / ১৬১ Time View
Update : বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫

মো. আব্দুল মান্নান :

ময়মনসিংহের ফুলপুরে প্রেমসংক্রান্ত ঘটনায় নিহত সেই আবু রায়হান নেহালের প্রেমিকা শান্তা (১৭) ও তার ভাবী রিমা আক্তার (২৫)-কে গ্রেফতার করা হয়েছে। বুধবার (১৮ জুন) অভিযান চালিয়ে ফুলপুর থানা পুলিশ তাদেরকে গ্রেফতার করে।

ফুলপুর এলাকায় ব্যাপক আলোচিত ভাইটকান্দি স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির শিক্ষার্থী আবু রায়হান নেহালকে প্রেমঘটিত কারণে হত্যা করা হয়। ওই ঘটনায় সংঘাতে জড়িত অভিযোগে একই স্কুলের ৮ম শ্রেণির শিক্ষার্থী শান্তা (১৭)কে জামালপুরের ইসলামপুর থানা এলাকা হতে গ্রেফতার করা হয়েছে এবং গ্রেফতারের পর তাকে গাজীপুর শিশু কিশোর সংশোধনাগারে প্রেরণ করা হয়েছে বলে জানা গেছে।

অপরদিকে, তদন্তে প্রাপ্ত আসামি প্রেমিকা শান্তার ভাবী সাগরের স্ত্রী রিমা আক্তার (২৫)কে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার কালাকুমা এলাকা হতে গ্রেফতার করা হয়েছে। ফুলপুর থানার চৌকস ওসি মো. আব্দুল হাদির নেতৃত্বে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর রিমাকে ময়মনসিংহ বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। ফুলপুর থানার ওসি আব্দুল হাদি এর সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় জড়িত অন্যান্য আসামিদেরকেও খুঁজছে পুলিশ।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা