• মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:১৭ অপরাহ্ন
শিরোনাম
প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক মোস্তাফিজুর রহমানের বাবা আর নেই ‘আয়ুব আলী খোকন একজন আদর্শ শিক্ষক ছিলেন, যতগুলো গুণ থাকা দরকার তার মধ্যে সবই ছিল’ ময়মনসিংহ-২ আসনে স্বতন্ত্র প্রার্থী শাহ শহীদ সারোয়ারের নির্বাচনি পথসভা বিএনপি নেতার বিরুদ্ধে দাঁড়ি ধরে হেনস্তার অভিযোগ : প্রশাসনিক তদন্ত দাবি মিছিলের শহরে পরিণত হয়েছিল ফুলপুর পয়ারী গোকুল চন্দ্র উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আয়ুব আলী খোকন স্যার আর নেই বীর মুক্তিযোদ্ধা মুখলেছুর রহমান ছিলেন একজন সৎ দানবীর ও ভালো মনের মানুষ ফুলপুরে দেশীয় অস্ত্র ও মাদকসহ পৃথক অভিযানে আটক ২ ১১ দলীয় ঐক্য জোটের অন্যতম নেতা মামুনুল হকের তারাকান্দা ও ধোবাউড়া সফর সাংবাদিক ইমনের বাবার জানাজা সম্পন্ন : দোয়ার দরখাস্ত

ফুলপুরে ৮ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

Reporter Name / ১৪৮ Time View
Update : বুধবার, ১৮ জুন, ২০২৫

মো. আব্দুল মান্নান :

ময়মনসিংহের ফুলপুরে ৮ কেজি গাঁজাসহ জীবন মিয়া (৩৪) নামে এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। মঙ্গলবার (১৭ জুন) গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, ময়মনসিংহের একটি চৌকস টিম ফুলপুর উপজেলায় অভিযান চালিয়ে গাঁজাসহ হাতেনাতে তাকে আটক করে।

এ ব্যাপারে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে  ফুলপুর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। ফুলপুর থানার ওসি আব্দুল হাদি ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

অপরদিকে, মঙ্গলবার (১৭ জুন) মাদকের বিরুদ্ধে আরেকটি পৃথক অভিযানে মোবাইল কোর্টের মাধ্যমে ২ জনকে ৬ মাসের কারাদণ্ড ও ১ জনকে ৩ মাসের কারাদণ্ড এবং অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

ওই অভিযানে মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাদিয়া ইসলাম সীমা। জানতে চাইলে তিনি বলেন, মাদকের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান চলমান থাকবে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা