• বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৫৩ অপরাহ্ন
শিরোনাম
প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক মোস্তাফিজুর রহমানের বাবা আর নেই ‘আয়ুব আলী খোকন একজন আদর্শ শিক্ষক ছিলেন, যতগুলো গুণ থাকা দরকার তার মধ্যে সবই ছিল’ ময়মনসিংহ-২ আসনে স্বতন্ত্র প্রার্থী শাহ শহীদ সারোয়ারের নির্বাচনি পথসভা বিএনপি নেতার বিরুদ্ধে দাঁড়ি ধরে হেনস্তার অভিযোগ : প্রশাসনিক তদন্ত দাবি মিছিলের শহরে পরিণত হয়েছিল ফুলপুর পয়ারী গোকুল চন্দ্র উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আয়ুব আলী খোকন স্যার আর নেই বীর মুক্তিযোদ্ধা মুখলেছুর রহমান ছিলেন একজন সৎ দানবীর ও ভালো মনের মানুষ ফুলপুরে দেশীয় অস্ত্র ও মাদকসহ পৃথক অভিযানে আটক ২ ১১ দলীয় ঐক্য জোটের অন্যতম নেতা মামুনুল হকের তারাকান্দা ও ধোবাউড়া সফর সাংবাদিক ইমনের বাবার জানাজা সম্পন্ন : দোয়ার দরখাস্ত

দুনিয়ার মত পরকালেও এরকম সুখ-দুঃখ আছে, এটা বিশ্বাস করার নামই ঈমান

Reporter Name / ২৩৩ Time View
Update : সোমবার, ১৬ জুন, ২০২৫

মো. আব্দুল মান্নান :
ভাই দোস্ত বুজুর্গ, দুনিয়াতে যে সুখ দুঃখ আছে এটা তো সবাই দেখতেছে। এর উপর ঈমান আনার প্রয়োজন নেই। বরং পরকালেও যে এরকম সুখ ও দুঃখ আছে, ওটা দেখা যায় না। ওটাকে না দেখে বিশ্বাস করার নামই হলো ঈমান।
দুনিয়াতে যেমন ভালো কাজ করলে সুখ হয়, অন্যায় কাজ করলে দুঃখ কষ্ট হয়; আখেরাতের বেলায়ও এরকম দুই ধরনের ব্যবস্থা থাকবে। ভালো কাজ করলে জান্নাত, সুখ আর সুখ। আর মন্দ কাজ করলে জাহান্নাম, দুঃখ আর দুঃখ। দুঃখ কষ্টের আর সীমা থাকবে না।
এজন্য কুফুরী থেকে, ফাসেকী থেকে, আল্লাহর অবাধ্যতা থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে হবে। যারা আল্লাহ তায়ালার অবাধ্যতা থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে পারবে তারাই জান্নাতী আর যারা পারবে না, আল্লাহ তায়ালার অবাধ্য হবে তারাই জাহান্নামী হবে।
ঈমানের তাকাজা হলো- আল্লাহ তায়ালার হুকুম মত চলা। তাকওয়ার তাকাজা হলো- আল্লাহ তায়ালার নিষিদ্ধ কাজ থেকে নিজেকে দূরে রাখা।
যে আল্লাহ তায়ালার হুকুমকে সুন্দর করে পুরা করবে, ইখলাসের সাথে পুরা করবে আল্লাহ তায়ালা তাকে ভালবাসেন। আখলিস দীনাকা ইয়াকফীকাল আমালুল ক্বালীল। এর অর্থ হলো- ইখলাসের সাথে অল্প আমলই যথেষ্ট।
বলা হয় যে, ইখলাস হলো হেদায়াতের চেরাগ। চেরাগ হাতে থাকলে সকল প্রকার ময়লা আবর্জনা দেখা যায় এবং ক্ষতি থেকে রক্ষা পাওয়া যায়। এজন্য আমরা ইখলাসওয়ালা বনে যাই। ইনশাআল্লাহ সকল ক্ষতি থেকে বাঁচা যাবে এবং সব ফিতনা খতম হয়ে যাবে। আমাদের দীন খালেস আল্লাহর জন্য হয়ে যাবে।
এরকমভাবে ভাই, আমাদেরকে তাকওয়া অর্জন করতে হবে। ওয়া মাইয়্যাত্তাক্বিল্লাহ, ইয়াজয়াল্লাহু মাখরাজা। যে তাকওয়া অর্জন করবে, আল্লাহকে ভয় করবে আল্লাহ তায়ালা তার জন্য পথ খুলে দেন এবং তাকে এই পরিমাণ দান করেন যা সে কল্পনাও করতো না।
এজন্য ভাই দোস্ত বুজুর্গ, মুরুব্বিরা বলেন, প্রত্যেক আমলের ফাজায়েলকে সামনে রাখা। মানুষ যখন কোন জিনিসের ফাজায়েল বা লাভ জানে তখন সে তা হাসিল করতে চায়। আমলের লাভ আমরা জানি না। এজন্যই আমলের প্রতি আমরা মায়েল হই না। এজন্য আমরা রোজানা তালীমে বসবো। মসজিদে তালীম করবো এবং ঘরেও তালীম করবো। আল্লাহ তায়ালা আমাদের জন্য সকল আমল সহজ করে দেওক।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা