• শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১:১৬ অপরাহ্ন
শিরোনাম
ময়মনসিংহ-২ আসনে ১০ দলীয় ঐক্য জোট রিকশা প্রতীকের প্রার্থীর পক্ষে তারাকান্দায় বিশাল মিছিল ফুলপুরে হাফেজ নাজমুল ইসলাম আর নেই আগে যেভাবে নির্বাচন করতেন সে কথা ভুলে যান– জেলা প্রশাসক, ময়মনসিংহ ময়মনসিংহ-২ আসনে বিএনপির পক্ষে ভোট চাইলেন জমিয়তের জেলা ও উপজেলা নেতৃবৃন্দ ফুলপুরে নির্বাচনকে সামনে রেখে বিশেষ অভিযান, জরিমানা আদায় সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রচার কার্যক্রম শুরু করলেন হাতপাখার প্রার্থী মুফতী গোলাম মাওলা ভূঁইয়া ফুলপুর উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়কের দায়িত্ব পেলেন রুবেল মিয়া নির্বাচনি আচরণ বিধি সম্পর্কে ফুলপুরে অবহিতকরণ সভা সুজন ও মতির প্রার্থিতা প্রত্যাহার, ময়মনসিংহ-২ আসনে ১০ দলীয় প্রার্থী মুফতী মোহাম্মদুল্লাহ চূড়ান্ত বাংলাদেশ ব্যাংকের সাবেক জিএম ফুলপুরের কৃতি সন্তান আব্দুল ওয়াদুদ আর নেই

পতাকা বিক্রেতাকে সেনাবাহিনীর লক্ষ টাকা অনুদান প্রদান

Reporter Name / ১৮৬ Time View
Update : বৃহস্পতিবার, ১২ জুন, ২০২৫

অনলাইন ডেস্ক :

জনৈক পতাকা বিক্রেতাকে লক্ষ টাকা অনুদান দিলো বাংলাদেশ সেনাবাহিনী।

জানা যায়, সম্প্রতি বাংলাদেশ বনাম সিঙ্গাপুর ম্যাচ চলাকালীন টিকিটি না নিয়ে খেলা দেখতে গিয়ে উশৃঙ্খলতা প্রদর্শনকারীদের উপর লাঠি চার্জ করেছিল সেনাসদস্যরা।

এসময় ভীড়ের মধ্যে ভুলক্রমে এক পতাকা বিক্রেতা লাঠি চার্জের শিকার হন। পরে বিষয়টি সেনাসদস্যদের পীড়া দেয়। এমনকি এর জন্য অনুতপ্ত হয়ে সেই পতাকা বিক্রেতাকে খুঁজে বের করেন তারা এবং দুঃখপ্রকাশ করেন।

সবশেষে সেনাসদস্যরা সেই পতাকা বিক্রেতাকে ব্যবসা পরিচালনার জন্য ১ লক্ষ টাকার অনুদান প্রদান করেন। এ ঘটনায় সাধারণ মানুষ প্রশংসার সাথে ধন্যবাদ জানাচ্ছেন সেনাসদস্যদেরকে।

তবে পতাকা বিক্রেতার বিস্তারিত পরিচয় জানা যায়নি।

* ছবি ও তথ্য অনলাইন থেকে সংগৃহীত।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা