মো. আব্দুল মান্নান :
ময়মনসিংহের ফুলপুরে যুব মজলিসের উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও নবীন আলেম সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ জুন) বাংলাদেশ খেলাফত যুব মজলিস ময়মনসিংহ জেলা উত্তরের আওতাধীন ফুলপুর উপজেলা শাখার উদ্যোগে ওই সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন ফুলপুর উপজেলা শাখার সভাপতি মাওলানা আহমাদুল হক তামিম। সঞ্চালনায় ছিলেন সংগঠন বিভাগের সম্পাদক মাওলানা শাব্বির আহমাদ।
বক্তারা বলেন, ইলমে দ্বীনের এই নবীন বাহকদেরকে সম্মান জানানো আমাদের দ্বীনি ও সামাজিক দায়িত্ব। এই আয়োজনের মাধ্যমে আলেম সমাজের প্রতি শ্রদ্ধা, ভালোবাসা ও দায়িত্ববোধের বহিঃপ্রকাশ ঘটেছে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ খেলাফত যুব মজলিসের কেন্দ্রীয় সভাপতি পরিষদ সদস্য মাওলানা মুহাম্মদ জাকির হুসাইন। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিস ফুলপুর উপজেলা শাখার সভাপতি মুফতি আজিম উদ্দিন শাহ জামালী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খেলাফত যুব মজলিস ময়মনসিংহ জেলা উত্তরের সহ-সভাপতি মাওলানা মুহাম্মদ যুবায়ের আহমাদ, সমাজ কল্যাণ বিভাগের সম্পাদক মাওলানা মুহাম্মদ সাইফুল্লাহ রাহমানী, প্রচার সম্পাদক এইচ এম মোশাররফ হুসাইন, বাংলাদেশ খেলাফত মজলিস ফুলপুর উপজেলার সহ- সভাপতি মাওলানা ডাঃ আজহারুল ইসলাম, যুব মজলিস ফুলপুর উপজেলা শাখার সহ-সভাপতি হাফেজ আলমগীর হুসাইন, প্রশিক্ষণ বিভাগের সম্পাদক মাওলানা ইলিয়াস হুসাইন প্রমুখ।
এছাড়া ময়মনসিংহ জেলা দক্ষিণের ছাত্র মজলিসের দায়িত্বশীলগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে পরস্পর ঈদানন্দ ভাগাভাগি, দায়িত্বশীলতা, সাংগঠনিক করণীয় ও যুব মজলিসের প্রতিষ্ঠার লক্ষ্য ও দিকনির্দেশনামূলক আলোচনা অনুষ্ঠিত হয়। সবশেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে সভা সমাপ্ত ঘোষণা করা হয়।