মো. আব্দুল মান্নান :
ময়মনসিংহের ফুলপুরে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে যাত্রীদের নিকট থেকে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগে ১৪ মামলায় ২৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। আজ শুক্রবার (৬ জুন) উপজেলার বাসস্ট্যান্ড ও বালিয়া মোড় এলাকায় অভিযান চালিয়ে ওই জরিমানা আদায় করা হয়।

এতে নেতৃত্ব দেন ফুলপুর উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাদিয়া ইসলাম সীমা। এসময় গণপরিবহনে বাড়তি ভাড়া আদায়ের দায়ে ১৪টি মামলায় সর্বমোট ২৩ হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয়।
এছাড়া বাড়তি ভাড়া আদায় না করার জন্য সকলকে নির্দেশনা দেওয়া হয়। অভিযানে ফুলপুর থানা পুলিশ ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উনার সাথে উপস্থিত ছিলেন।