• বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:০৮ অপরাহ্ন
শিরোনাম
প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক মোস্তাফিজুর রহমানের বাবা আর নেই ‘আয়ুব আলী খোকন একজন আদর্শ শিক্ষক ছিলেন, যতগুলো গুণ থাকা দরকার তার মধ্যে সবই ছিল’ ময়মনসিংহ-২ আসনে স্বতন্ত্র প্রার্থী শাহ শহীদ সারোয়ারের নির্বাচনি পথসভা বিএনপি নেতার বিরুদ্ধে দাঁড়ি ধরে হেনস্তার অভিযোগ : প্রশাসনিক তদন্ত দাবি মিছিলের শহরে পরিণত হয়েছিল ফুলপুর পয়ারী গোকুল চন্দ্র উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আয়ুব আলী খোকন স্যার আর নেই বীর মুক্তিযোদ্ধা মুখলেছুর রহমান ছিলেন একজন সৎ দানবীর ও ভালো মনের মানুষ ফুলপুরে দেশীয় অস্ত্র ও মাদকসহ পৃথক অভিযানে আটক ২ ১১ দলীয় ঐক্য জোটের অন্যতম নেতা মামুনুল হকের তারাকান্দা ও ধোবাউড়া সফর সাংবাদিক ইমনের বাবার জানাজা সম্পন্ন : দোয়ার দরখাস্ত

ঈদে ছোট খাটো পেরেশানি ছাড়া ভালোভাবেই ঘরে ফিরছেন মানুষ

Reporter Name / ৮৩ Time View
Update : শুক্রবার, ৬ জুন, ২০২৫

মো. আব্দুল মান্নান :

পবিত্র ঈদুল আজহায় ছোট খাটো পেরেশানি ছাড়া মোটামুটি ভালোভাবেই ঘরে ফিরছেন চাকরিজীবী গার্মেন্টস কর্মী, ব্যবসায়ী ও বাড়ির বাইরে থাকা নানা শ্রেণি পেশার মানুষ।

সব গুছগাছ করে আগেভাগে সবাই একই সাথে বের হওয়ায় দেখা দেয় গাড়ি সংকট। ফলে অনেকেই বাড়ি ফিরতে সময় একটু বেশি লাগছে। শেরপুরগামী এক ভদ্রলোক বললেন, বৃহস্পতিবার রাত ১১টায় গাজীপুর থেকে রওনা করে সকাল ৭টায় তিনি ফুলপুর এসে পৌঁছেছেন।

শেরপুর শ্রীবর্দী এলাকার এক যুবক বললেন সাভার থেকে ফুলপুর পর্যন্ত আসতে তাকে চারবার গাড়ি বদলাতে হয়েছে। আর প্রত্যেক জায়গাতেই নিয়েছে বেশি ভাড়া। শুধু তাই নয়, দাঁড় করিয়ে এনে উনার হাত টান দিয়ে উপরে রডে ধরার জন্য বাধ্য করা হয়। এরই মধ্যে নিখোঁজ হয়ে যায় তার এন্ড্রয়েড মোবাইলটি।

সরেজমিন গিয়ে ও বিশ্বরোডের পাশে বাসা থাকার সুবাদে দেখা যায়, ট্রাক এবং পিক-আপ ভ্যানে করেই বেশির ভাগ মানুষ বাড়ি ফিরছিলেন। নারী পুরুষ একসাথে বসে, পিক-আপ ভ্যান থেকে পা ঝুলিয়ে, শুয়ে এমনকি কেউ কেউ ঘুমিয়ে ঘুমিয়ে ফিরছিলেন বাড়িতে। অনেকে ঝুকিপূর্ণভাবে ঘরে ফিরছেন। কোন কোন জায়গায় ভাড়া বেশি চাওয়ায় রিকশা না নিয়ে পায়ে হেঁটেই বাড়ি ফিরছিলেন ঘরমুখো মানুষ।

ফুলপুর গোল চত্বর এলাকায় একজন মহিলা রাস্তা পারাপারের সময় অল্পের জন্যে বেঁচে গেলেন পিক-আপ ভ্যানের চাপা থেকে।

এ ধরনের ছোট খাটো পেরেশানি ছাড়া কোন প্রাণহানির খবর পাওয়া যায়নি। পুলিশ ও স্বেচ্ছাসেবকসহ প্রশাসনের লোকজন যে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে সদা তৎপর রয়েছেন বলে জানা গেছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা