মো. আব্দুল মান্নান :
ময়মনসিংহের ফুলপুরে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে গণপরিবহনে মোবাইল কোর্ট পরিচালনা করে ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (৫ জুন ২০২৫) বিকালে উপজেলার বালিয়া মোড় এলাকায় ওই মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

এতে নেতৃত্ব দেন, উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাদিয়া ইসলাম সীমা।
এসময় বাড়তি ভাড়া আদায়ের অভিযোগে ৫টি মামলায় সর্বমোট ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এছাড়া
সকলকে বাড়তি ভাড়া আদায় না করার জন্য সতর্ক ও নির্দেশনা দেওয়া হয়। এসময় ফুলপুর থানা পুলিশ ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উনার সাথে ছিলেন।