মো. আব্দুল মান্নান :
ময়মনসিংহের হালুয়াঘাটে ১১১ বস্তা সরকারি চাল জব্দ করা হয়েছে। আজ মঙ্গলবার (৩ জুন) গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে উপজেলার কৈচাপুর ইউনিয়নের গাঙিনারপাড় এলাকা থেকে এসব চাল জব্দ করা হয়।
ওই এলাকার আব্দুল আজিজের ঘর থেকে সরকারি ১১১ বস্তা চাল জব্দ করার সংবাদটি হালুয়াঘাট উপজেলা নির্বাহী অফিসার আলীনূর খান নিশ্চিত করেন। তিনি বলেন, জব্দকৃত চাল যথানিয়মে তালিকা প্রণয়নপূর্বক এতিমখানা, অস্বচ্ছল মুক্তিযোদ্ধা, জুলাই গনঅভ্যুত্থানে আহত-নিহত পরিবারের সদস্য, দুস্থ ও অসহায়দের মাঝে বিতরণ করা হবে। বর্তমানে এগুলো উপজেলা পরিষদে রক্ষিত আছে।