অনলাইন ডেস্ক :
পবিত্র হজ্জব্রত পালন করতে গিয়ে মক্কায় বাংলাদেশী শীর্ষ আলেমদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার (২ জুন) ওই বৈঠক অনুষ্ঠিত হয়। ড. মিজানুর রহমান আজহারী, শায়েখ আহমাদুল্লাহ, আল্লামা মামুনুল হক ও মাওলানা খালিদ সাইফুল্লাহ আইয়ুবীসহ দেশবরেণ্য উলামায়ে কেরাম সেখানে এক সৌজন্য সাক্ষাতে মিলিত হন।

মুফতী রেজাউল করিম আবরার, মুফতী শামসুদ্দোহা, হাফেজ মাওলানা বদরুজ্জামান উজ্জ্বল, শরীফুল ইসলাম ও জিয়াউল আশরাফও ছিলেন। এছাড়া এবার ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হাসানও হজ্ব উপলক্ষে সৌদি গেছেন। তিনি আরাফাতের খতীব ও কাবা শরীফের ইমাম ও খতীব শায়েখ সালেহ হুমায়েদের সাথে জেদ্দায় গ্র্যান্ড হজ্ব সিম্পোজিয়ামে সাক্ষাৎ করেছেন।

আল্লামা হুমায়েদ সৌদি আরবের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ছিলেন। এ বছর তিনি হজের সময় আরাফাতে খুতবা দেবেন বলে জানা গেছে।

বাংলাদেশী উলামায়ে কেরামের এ বৈঠক সাধারণ মানুষের মধ্যে আশার সঞ্চার করেছে। উলামায়ে কেরাম যদি মজবুতির সাথে ঐক্যবদ্ধ হতে পারেন তাহলে রাজনৈতিকভাবে স্মরণকালের সেরা পারফরম্যান্স দেখাতে পারবেন বলে বিশ্বাস। আবহাওয়া বলতে গেলে অনেকটাই উলামায়ে কেরামের পালে বিরাজ করছে। তবে প্রকৃতপক্ষে এখান থেকে কি বার্তা আসবে তা জানতে আমাদেরকে আরও অপেক্ষা করতে হবে।