• বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০১:৪৭ অপরাহ্ন
শিরোনাম
ফুলপুরে ৪০ দিন জামাতে নামাজ পড়ে পুরস্কার পেলেন ১০ মুসুল্লী ফুলপুরের মাহিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক পদে নিয়োগ পাওয়ায় বিভিন্ন মহলের পক্ষ থেকে অভিনন্দন ফুলপুরে দাদী ও মা’সহ গুরুতর আহত শিশুকন্যা ইফামনি, সিএনজি চালক আটক ময়মনসিংহের ৭ উপজেলার জন্ম মৃত্যু নিবন্ধন অগ্রগতি বিষয়ে ফুলপুরে পর্যালোচনা সভা এই সীজনেই শীতবস্ত্র বিতরণ করা হবে– হাফেজ মাওলানা মুহিউদ্দিন আবারও বিশ্বসেরা বিজ্ঞানীর তালিকায় ফুলপুরের কৃতি সন্তান মালয়েশিয়ার সানওয়ে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সাইদুর রহমান সব ছাড়বো কিন্তু আল্লাহর দীনের ঝান্ডাকে ভূলুণ্ঠিত হতে দেব না— আল্লামা মামুনুল হক ফুলপুরে সাংবাদিক নাজিম উদ্দিনের পিতার জানাজা সম্পন্ন ফুলপুরে সাংবাদিক নাজিম উদ্দিনের বাবা আর নেই জামিয়াতুল হুমাইরা লিল বানাত, ফুলপুর-এর ১৭তম খতমে বুখারী উপলক্ষে দোয়া মাহফিল ৬ জানুয়ারি

ফুলপুরে কুরবানির গরুবাহী ট্রাক আটকিয়ে চাঁদা দাবির অভিযোগে আটক ২

Reporter Name / ৬৫ Time View
Update : সোমবার, ২ জুন, ২০২৫

মো. আব্দুল মান্নান :
ময়মনসিংহের ফুলপুরে কুরবানির গরুবাহী ট্রাক আটকিয়ে চাঁদা দাবির অভিযোগে স্থানীয় জনতার হাতে দুইজন আটক হয়েছেন। রবিবার (১ জুন) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঢাকা-হালুয়াঘাট আঞ্চলিক মহাসড়কে ফুলপুর পৌরসভার কাজিয়াকান্দা ইন্দিরাপাড় সাহিদা অটো রাইস মিলের সামনে এ ঘটনা ঘটে। আটকের পর লোকজন তাদেরকে ফুলপুর থানা পুলিশের নিকট সোপর্দ করে।
আটকরা হলেন, ফুলপুর পৌরসভার শিববাড়ী রোডের বাসিন্দা মৃত শামসুল হকের ছেলে কাওছার আহমেদ (২৮) ও মুক্তিযোদ্ধা সংসদের বিপরীতে বসবাসকারী মুখলেসুর রহমানের ছেলে আনিসুজ্জামান ওরফে রাজু (২৫)।
এ ব্যাপারে জানতে চাইলে ফুলপুর থানার ওসি আব্দুল হাদি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আসামিদের বিরুদ্ধে চাঁদাবাজি সংক্রান্তে মামলা হয়েছে। এরপর আজ রবিবার (২ জুন) দুপুরে তাদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা