মো. আব্দুল মান্নান :
ডা. গণপতি আদিত্যের ছোট ছেলে অর্ভিন আদিত্য আর নেই। তিনি আজ রবিবার (১ জুন) আনুমানিক রাত ৯টার দিকে ঢাকার আজগর আলী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
জানা যায়, অর্ভিন গত রবিবার (২৫ মে) নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে ময়মনসিংহের নেক্সাস হাসপাতালে ভর্তি হয়েছিলেন। সেখানে বেশ কয়েকদিন চিকিৎসার পর তার অবস্থার অবনতি ঘটে। পরে শুক্রবার (৩০ মে) তাকে আরও উন্নত চিকিৎসা দেওয়ার লক্ষ্যে ঢাকার আজগর আলী হাসপাতালে নিয়ে ভর্তি করা হয় এবং সেখানে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়।
এমতাবস্থায় আজ রবিবার (১জুন) রাতে তার মৃত্যুর খবর আসে। অভিরূপ নামে গণপতি আদিত্যের আরেকজন সন্তান রয়েছেন। তিনি এমবিবিএস সম্পন্ন করে এফসিপিএস সম্পন্নের দ্বারপ্রান্তে রয়েছেন। তার স্ত্রী ফুলপুর মহিলা ডিগ্রি কলেজের শিক্ষিকা।
জানা যায়, অর্ভিন আদিত্য অত্যন্ত মেধাবী ছাত্র ছিলেন। তিনি ঢাকা মেডিকেল কলেজে চতুর্থ বর্ষে অধ্যায়ণরত ছিলেন। তার মৃত্যুর খবরে বিভিন্ন মহলের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয় এবং তার পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।